ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মোদি-রওশন বৈঠক হচ্ছে, দৌঁড়ঝাপে এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০১৫
  • ৪৩৯ বার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার আসন্ন বাংলাদেশ সফরে সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদের সঙ্গে বৈঠক করবেন।

তবে এখনও বৈঠকের সময়সূচি চূড়ান্ত হয়নি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে।

জাপার প্রেসিডিয়াম সদস্য ও রওশন এরশাদের রাজনৈতিক সচিব ফখরুল ঈমাম শনিবার দ্য রিপোর্টকে বলেন, ‘বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিরোধী দলের নেতা রওশন এরশাদের বৈঠক হচ্ছে।’

তবে সময় ও স্থান তিনি জানাতে রাজি নন। এটি মোদি বাংলাদেশে আসার পরে গণমাধ্যমে জানানো হবে বলে জানান ফখরুল ঈমাম।

সূত্রে জানা গেছে, ৭ জুন রওশন এরশাদের সঙ্গে বৈঠকের জন্য ভারতীয় হাইকমিশন বিরোধী দলের নেতার রাজনৈতিক সচিবের সঙ্গে যোগাযোগ করেছেন। বৈঠকের স্থান এখনও নির্ধারিত হয়নি।

এদিকে, নরেন্দ্র মোদির সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও বৈঠকের সময় চেয়ে দৌঁড়ঝাপ করছেন। এরশাদের পক্ষে ভারতীয় হাইকমিশনের যোগাযোগ রক্ষা করছেন এরশাদের প্রেস এ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়।

সুনীল শুভরায় দ্য রিপোর্টকে বলেন, ‘আমরা ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে স্যারের (এরশাদ) বৈঠকের সময়সূচি ঠিক করার চেষ্টা করছি। এখন দেখা যাক।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মোদি-রওশন বৈঠক হচ্ছে, দৌঁড়ঝাপে এরশাদ

আপডেট টাইম : ০৯:২২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০১৫