ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মোস্ট ওয়ান্টেড টিকটক ফারজানা গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ তার পুরো নাম ফারজানা বেগম (২৭)। সোশ্যাল মিডিয়ায় তিনি পরিচিত টিকটক ফারজানা। টিকটক রাজ্যে তার বেশ পরিচিতিও আছে। এ পরিচয়ের আড়ালেও টিকটক ফাজানার আছে অন্য এক পরিচয়। নগর পুলিশের খাতায় ফারজানা একজন ভয়ংকর ছিনতাইকারী। তার নামে পুলিশের খাতায় আছে ৮টি মামলা। শুক্রবার মধ্যরাতে নগরীর ডবলমুরিং থানা পুলিশের অভিযানে আগ্রাবাদ এলাকা থেকে গ্রেফতার হন ফারজানা।

ফারজানার স্বামী রুবেল মাত্র ২ দিন আগে এলজি ও ছোরাসহ গ্রেফতার হয়েছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। তারা স্বামী-স্ত্রী মিলেই গড়ে তুলেছে ছিনতাই চক্র। নগরজুড়ে বেড়াচ্ছে ছিনতাই করে।

পুলিশ জানায়, ফারজানার ছিনতাইয়ের রয়েছে নানা কৌশল। এরমধ্যে একা চলাচলরত কোনো ছেলেকে প্রথমে টার্গেট করে। এরপর ঠিকানা জিজ্ঞাসা করার নামে তাকে থামায়। থামলেই ছোরা দেখিয়ে তার কাছে থাকা টাকা ও মোবাইল দিয়ে দিতে বলে, অন্যথায় তার বিরুদ্ধে ইভটিজিং ও যৌন হয়রানির অভিযোগ আনার হুমকি দেয়। এতে ভয়ে সবকিছু দিয়ে দেয় ছেলেরা। আর মেয়েদেরও ঠিকানা জিজ্ঞাসা করার ভান করে থামায়। এরপর ছোরার ভয় দেখিয়ে সব ছিনিয়ে নেয়।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন  বলেন, ফারজানা টিকটক ও লাইকি করে। টিকটক লাইকিতে ফারজানা সেলিব্রেটি। কিন্তু আমাদের কাছে সে একজন মোস্ট ওয়ান্টেড। দুর্ধর্ষ একজন ছিনতাইকারী। কিশোরদের নিয়ে তার নিজস্ব একটি ছিনতাইকারী দলও আছে। সে ছেলে ও মেয়েদের কাছ থেকে আলাদা কৌশলে ছিনতাই করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মোস্ট ওয়ান্টেড টিকটক ফারজানা গ্রেফতার

আপডেট টাইম : ১০:৪৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১