ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

দ্বিতীয় চালান অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার আসছে বিকেলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
  • ২১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনা প্রতিরোধের টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে জাপান সরকারের উপহারের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা  শনিবার বিকেলে সোয়া তিনটার দিকে ঢাকায় আসছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বিকেল নিপ্পন এয়ারওয়েজের একটি কার্গো উড়োজাহাজ টিকাগুলো নিয়ে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি টিকার চালান গ্রহণ করবেন।

এর আগে, জাপানের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার রাত ১১টা  নিপ্পন এয়ার ওয়েজের কার্গো উড়োজাহাজটি টিকার চালান নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন ফ্লাইটটি ঢাকা যাত্রার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন। শুক্রবার সন্ধ্যায় টোকিওর বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

গত ২৪ জুলাই প্রথম দফায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়। আগামী ৩ আগস্ট জাপান থেকে ছয় লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার আরেকটি চালান ঢাকায় আসবে ।

এ দুই চালানে মোট ১৩ লাখ টিকা পাচ্ছে জাপানের কাছ থেকে বাংলাদেশ। সব মিলিয়ে বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেবে জাপান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

দ্বিতীয় চালান অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার আসছে বিকেলে

আপডেট টাইম : ১২:০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১