ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

একবার যদি বলতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
  • ২৮০ বার

ড.গোলসান আরা বেগমঃ

বেশী নয়।শুধু একবার যদি বলতে
ভালোবাসি তোমায়, শুধু তোমায়
হৃদয় ভিজে দুধের নহর বইতো
বাগানের সবগুলো ফুল উপহার দিতাম
মহাসাগর পাড়ি দিতাম কাগজের নৌকায়।

স্বপ্নগুলো জড়ো করে চোখের তারায়
সাদা পালকে চিঠি লিখে
নির্ঘুমে চুপচাপ বসে থাকতাম সারারাত
ফতুর হয়ে যেতাম ভালোবাসা বিনিময়ে।

একবার যদি ঠোঁট বাড়িয়ে বলতে
হাত কেটে লিখে দিতাম
লালনের গান।যে গান প্রেমের কথা বলে
খামে ভরে রেখে দিয়েছি। কিছুই বললে না।

দেবদাস -পার্বতী,রাঁধা-কৃঞ্চ প্রেম কাতরে
জল পিপাসায় মরলো জলে পুড়ে
কিছু বলো।ক্লান্ত গোধূলি যায়নি ডুবে
জোনাকির আলোতে করবো বরণ গোলাপ ছুঁয়ে।

একবার যদি হাত দু’টো বুকে তুলে বলতে
স্বপ্নে দেখেছি যে গুপ্ত সিনেমার দৃশ্য কথা
জিবের ডগায় সোনালি আভায়
লিখে দিতাম প্রেমের বিরহ ব্যথার কবিতা।

লাল টিপ কপালে আলতা পড়ে পায়
দিনের খড় খড়ে আলো রাতের আঁধার
এক সাথে ব্যাগে ভর্তি করে সুপ্ত অভিমানে
মেঘ বালিকার সঙ্গে পালিয়ে বাঁচতাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

একবার যদি বলতে

আপডেট টাইম : ১১:১৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১

ড.গোলসান আরা বেগমঃ

বেশী নয়।শুধু একবার যদি বলতে
ভালোবাসি তোমায়, শুধু তোমায়
হৃদয় ভিজে দুধের নহর বইতো
বাগানের সবগুলো ফুল উপহার দিতাম
মহাসাগর পাড়ি দিতাম কাগজের নৌকায়।

স্বপ্নগুলো জড়ো করে চোখের তারায়
সাদা পালকে চিঠি লিখে
নির্ঘুমে চুপচাপ বসে থাকতাম সারারাত
ফতুর হয়ে যেতাম ভালোবাসা বিনিময়ে।

একবার যদি ঠোঁট বাড়িয়ে বলতে
হাত কেটে লিখে দিতাম
লালনের গান।যে গান প্রেমের কথা বলে
খামে ভরে রেখে দিয়েছি। কিছুই বললে না।

দেবদাস -পার্বতী,রাঁধা-কৃঞ্চ প্রেম কাতরে
জল পিপাসায় মরলো জলে পুড়ে
কিছু বলো।ক্লান্ত গোধূলি যায়নি ডুবে
জোনাকির আলোতে করবো বরণ গোলাপ ছুঁয়ে।

একবার যদি হাত দু’টো বুকে তুলে বলতে
স্বপ্নে দেখেছি যে গুপ্ত সিনেমার দৃশ্য কথা
জিবের ডগায় সোনালি আভায়
লিখে দিতাম প্রেমের বিরহ ব্যথার কবিতা।

লাল টিপ কপালে আলতা পড়ে পায়
দিনের খড় খড়ে আলো রাতের আঁধার
এক সাথে ব্যাগে ভর্তি করে সুপ্ত অভিমানে
মেঘ বালিকার সঙ্গে পালিয়ে বাঁচতাম।