ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ইসরাইলের সঙ্গে কিছু মুসলিম দেশের ঘনিষ্ঠতা সত্যি লজ্জাজনক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩১:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০১৬
  • ৬৮৮ বার

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কিছু মুসলিম দেশের ঘনিষ্ঠ সম্পর্ক গোটা মুসলিম বিশ্বের জন্য লজ্জাজনক।

তিনি আরো বলেছেন, ইসরাইলের আগ্রাসী নীতির কারণে যখন বিশ্বের বহু অমুসলিম দেশ ও সংস্থা তেল আবিবের সঙ্গে দূরত্ব বজায় রাখছে তখন কিছু মুসলিম দেশগুলোর এ আচরণ দুঃখজনক। অমুসলিম দেশগুলোর শক্ত অবস্থানের কারণে ইসরাইলের যে ক্ষতি হচ্ছে তা কিছু মুসলিম দেশ পুষিয়ে দেয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

ইন্দোনেশিয়ার রাজধানী

জাকার্তায় ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র ফিলিস্তিন বিষয়ক পঞ্চম বিশেষ সম্মেলনে এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

তিনি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে নিজেদের মধ্যকার ঐক্য শক্তিশালী করতে হবে।

জারিফ বলেন, সব ধরনের দখলদারিত্বের অবসান ঘটাতে আমাদেরকে একটি সংগঠিত কাঠামোর আওতায় কাজ করতে হবে।

জেরুজালেম-খ্যাত আল-কুদসের জনসংখ্যার কাঠামোয় পরিবর্তন এনে শহরটিকে ইহুদিকরণের যে প্রক্রিয়া তেল আবিব শুরু করেছে তার তীব্র নিন্দা জানান জারিফ। ফিলিস্তিনের পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে ইসরাইলের এই প্রচেষ্টা রুখে দাঁড়ানোর জন্য তিনি মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান।

সেইসঙ্গে ইসরাইলের মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে নীরবতার জন্য জাতিসংঘের তীব্র সমালোচনা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ওআইসির সদস্য রাষ্ট্রগুলোকে ফিলিস্তিন ইস্যুতে আরো বেশি দায়িত্ব পালনের আহ্বান জানান।-রেডিও তাহরান

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

ইসরাইলের সঙ্গে কিছু মুসলিম দেশের ঘনিষ্ঠতা সত্যি লজ্জাজনক

আপডেট টাইম : ০৯:৩১:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০১৬