ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

কষ্ট পাইনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
  • ৩০৫ বার

ড.গোলসান আরা বেগমঃ

মণি মুক্তা হাতে দিয়ে বলেছিলাম
হীরা পান্না কিনে দেবো এগিয়ে যাও
পদ পদবি হাত তালি যা প্রয়োজন
উপরে ওটার সিঁড়ি দেবো যদি চাও।

ছল করা ছলের ধরণ বুঝিনি
তারে রাখি মাথার উপরে তুলে
দুধ ভাত খেতে দেই ভাটি ভরে
প্রতারক হতে পারে যাই ভুলে।

বুঝতে পারিনি মীরজাফর হতে পারে
মিন মিনে কথার শয়তান হতে পারে
মুখোশধারী বেঈমান হতে পারে
লুটে খেয়ে চিনতাইকারী হতে পারে।

সভা সেমিনারে ইচ্ছা অনিচ্ছায় হউক
সে বলতো আমায় সভার মধ্যমণি
মানুষ গড়ার কারিগড় কলেজ মাতা
কথার ফুলঝুড়িতে গাঁথতো কাব্য কথা।

লোভাতুর মুখের প্রতারণার ভান বুঝিনি
দিয়েছি যা ছিলো অন্তরে গুপ্ত ভান্ডারে
ভাবিনি সে আমার মাথায় ভাংবে কাঁঠাল
করেছি ভুল বিশ্বাসে আপন ভেবে তারে।

ফুল ফুটাবার খেলা শেষে চোখ খুলে দেখি
চিনিয়ে ফুলের মালা সেই রাজা বাহাদুর
বিশ্বাসের ঘরে চুরি করে হয়েছে চাটুকার
কষ্ট পাইনি চিনেছি বিবেকহীন বড় চুর।

বুঝিনি যাদুর বাঁশির ছোঁয়া চিনিনি যাদুকর
সাপের পায়ে রেখে পা সাপের খেলা খেললাম
বুঝিয়াও সে দিন ভাবিনি তারে দুরন্ধর স্বার্থপর
নিজ হাতে ব্যথার নীল কন্ঠ হাসি তুলে নিলাম।

নাটকের অভিনয় দেখে বুঝিনি তার ভন্ডামি
যা করেছে সে সবই সাজানো ছলচাতুরি মেকি
মোর পানে চেয়ে হাসে পরান ভরে জয়ের হাসি
বোকার হদ্দ আমি ছল করা বল খেলা দেখি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

কষ্ট পাইনি

আপডেট টাইম : ১০:৪৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১

ড.গোলসান আরা বেগমঃ

মণি মুক্তা হাতে দিয়ে বলেছিলাম
হীরা পান্না কিনে দেবো এগিয়ে যাও
পদ পদবি হাত তালি যা প্রয়োজন
উপরে ওটার সিঁড়ি দেবো যদি চাও।

ছল করা ছলের ধরণ বুঝিনি
তারে রাখি মাথার উপরে তুলে
দুধ ভাত খেতে দেই ভাটি ভরে
প্রতারক হতে পারে যাই ভুলে।

বুঝতে পারিনি মীরজাফর হতে পারে
মিন মিনে কথার শয়তান হতে পারে
মুখোশধারী বেঈমান হতে পারে
লুটে খেয়ে চিনতাইকারী হতে পারে।

সভা সেমিনারে ইচ্ছা অনিচ্ছায় হউক
সে বলতো আমায় সভার মধ্যমণি
মানুষ গড়ার কারিগড় কলেজ মাতা
কথার ফুলঝুড়িতে গাঁথতো কাব্য কথা।

লোভাতুর মুখের প্রতারণার ভান বুঝিনি
দিয়েছি যা ছিলো অন্তরে গুপ্ত ভান্ডারে
ভাবিনি সে আমার মাথায় ভাংবে কাঁঠাল
করেছি ভুল বিশ্বাসে আপন ভেবে তারে।

ফুল ফুটাবার খেলা শেষে চোখ খুলে দেখি
চিনিয়ে ফুলের মালা সেই রাজা বাহাদুর
বিশ্বাসের ঘরে চুরি করে হয়েছে চাটুকার
কষ্ট পাইনি চিনেছি বিবেকহীন বড় চুর।

বুঝিনি যাদুর বাঁশির ছোঁয়া চিনিনি যাদুকর
সাপের পায়ে রেখে পা সাপের খেলা খেললাম
বুঝিয়াও সে দিন ভাবিনি তারে দুরন্ধর স্বার্থপর
নিজ হাতে ব্যথার নীল কন্ঠ হাসি তুলে নিলাম।

নাটকের অভিনয় দেখে বুঝিনি তার ভন্ডামি
যা করেছে সে সবই সাজানো ছলচাতুরি মেকি
মোর পানে চেয়ে হাসে পরান ভরে জয়ের হাসি
বোকার হদ্দ আমি ছল করা বল খেলা দেখি।