ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ব্যস্ত শহর ঢাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
  • ৩৪৫ বার

 ড.গোলসান আরা বেগমঃ

ঢাকা শহরে উধ্ব শ্বাসে ছুটছে মানুষ ভাবছে
কোথায়া যাবে কি খাবে কোথায় হবে থাকা
কেউ কারো দিকে চোখ ফিরায় না সময় নাই
জীবন আছে প্রাণ নাই ব্যস্ত শহর ঢাকা।

বিত্তহীন আর বস্তিবাসির জীবন যেন নাভিশ্বাস
চাল থাকলে ডাল থাকে না পান্থা ভাতই যথেষ্ট
মরণ লড়াই করে তারা তুচ্ছ মশা মাছির মত
রঙের ফানুস ঢাকাই জীবন দেখে তাতেই তুষ্ট।

পথের মাঝে খাচ্ছে কেউ করছে ফুটপাতে বসবাস
কেউ সাজায় সুখের কারুকার্য আঁকা পুষ্প নিবাস
আকাশ ছুঁয়া ফ্লাট বাড়িতে জ্বলে বর্ণীল ঝাড়বাতি
বসে নাচের আসর চোখ ধাঁধানো কতো তেলেসমাতি।

লাল নীল বাতি দেখে কেউ পায় সুখ, থাকুক পেট ফাঁকা
ধুকে ধুকে মরচে কেউ রোগে বস্তিতে ময়লা আর্বজনায়
অর্থ কড়ি না থাকলেও মস্ত বড় বাহাদুর তারপরও বলে
বেশ আছি ভালো আছি থাকি তো রাজধানী ঢাকায়।

কোটি পতির গাড়ির বহর শ্বেত পাথরের বাড়ী ঘর
কালো টাকার পাহাড়ে ঘুমায় আলোঝলমল জীবন
যে যার মত লুটে পুটে খায় করে গরীবের ধন চুরি
কে যে মানুষ রঙের ফানুস কেউ কারো নয় আপন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

ব্যস্ত শহর ঢাকা

আপডেট টাইম : ১০:২৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১