ঢাকা ০২:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বৃষ্টির ফুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
  • ২৮৬ বার

 ড. গোলসান আরা বেগমঃ

বৃষ্টির ফুল দোলে দোল কলাপাতায়
শাপলা ফোটা খালে বিলে থৈ থৈ জলে
রিম ঝিম সুরে তানপুরা মিহি সুরে
টিনের চালে নূপুর পায়ে নাচে তালে তালে।

রোদে ভিজে বৃষ্টির ফুল কুড়াই কদম তলায়
উড়ে মেঘের চূল কী অদ্ভুত
কাঁদে আকাশ চোখ মুছে দুর নীলিমায়
মনে হয় মেঘ বালিকা গাইছে গান।

বৃষ্টি স্নাত পাতার তলে লুকিয়ে থাকে টুনটুনি
কাম শিহরণে বর্ষা নামে দুর্বাঘাসে
ঘাসের নোলক কাঁপে অদৃশ্য মগ্নতায়
আঁচল টেনে বিষাদের উল্লাসে।

কোথায় যায় রোদে পুড়ে মেঘের নাও
ঢেউ ভাঙ্গা পাহাড়ের মাথায়
পর্দা টেনে দাঁড়ায় বর্ণালী রঙধনু
ঝুম বৃস্টিতে ছবি আঁকে কাব্য কথায়।

চোখ ভর্তি কাঁচা ঘুম নিয়ে জেগে ওঠে
সোনালি ভোর টাপুর টুপুর দুপুর
বৃষ্টির ঠোঁটে মিহি সুর রেখে হারায়
মেঘমালা জয়োধ্বনি নিয়ে নিরুদ্দেশে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

বৃষ্টির ফুল

আপডেট টাইম : ০৯:৫৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১

 ড. গোলসান আরা বেগমঃ

বৃষ্টির ফুল দোলে দোল কলাপাতায়
শাপলা ফোটা খালে বিলে থৈ থৈ জলে
রিম ঝিম সুরে তানপুরা মিহি সুরে
টিনের চালে নূপুর পায়ে নাচে তালে তালে।

রোদে ভিজে বৃষ্টির ফুল কুড়াই কদম তলায়
উড়ে মেঘের চূল কী অদ্ভুত
কাঁদে আকাশ চোখ মুছে দুর নীলিমায়
মনে হয় মেঘ বালিকা গাইছে গান।

বৃষ্টি স্নাত পাতার তলে লুকিয়ে থাকে টুনটুনি
কাম শিহরণে বর্ষা নামে দুর্বাঘাসে
ঘাসের নোলক কাঁপে অদৃশ্য মগ্নতায়
আঁচল টেনে বিষাদের উল্লাসে।

কোথায় যায় রোদে পুড়ে মেঘের নাও
ঢেউ ভাঙ্গা পাহাড়ের মাথায়
পর্দা টেনে দাঁড়ায় বর্ণালী রঙধনু
ঝুম বৃস্টিতে ছবি আঁকে কাব্য কথায়।

চোখ ভর্তি কাঁচা ঘুম নিয়ে জেগে ওঠে
সোনালি ভোর টাপুর টুপুর দুপুর
বৃষ্টির ঠোঁটে মিহি সুর রেখে হারায়
মেঘমালা জয়োধ্বনি নিয়ে নিরুদ্দেশে।