ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

দুই আঙ্গুলের প্যাঁচে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
  • ২৭৩ বার

          ড. গোলসান আরা বেগমঃ

আত্ম বিক্রিত ঘাতক খুনী ছিলাম না কখনও
চাইলেই পারি নাই কারো মাথায় ভাঙ্গতে কাঁঠাল
ফুলের আত্মহনন দেখলে দু’চোখ রেখেছি বন্ধ
অকর্মার ঢেঁকি বুদ্ধিতে ছিলো না মরিচের ঝাল।

এখন পাখী উড়তে দেখলে মুক্ত মনে বিহঙ্গের ডানা বাড়াই
বুদ্ধির পতন দেখলে চোখ তুলে কপালে গালে রাখি হাত
মানবতা,মুক্তচিন্তা, ছটফট করে বিবেকের ঘরে
কচুপাতার তলে খুঁজি কে কত বড় পেশী শক্তির জাত।

উর্ধ্ব শ্বাসে দৌড়াই ফাও খাই গরীবের ধন লুটে
আছে তো বড় ভাই হাতে তার ক্ষমতার ঢাক ঢোল
দিন দুপুরে রক্ত ঝরালে ফুলের হত্যা হলে ক্ষতি কি
একটা টেলিফোন যথেষ্ট,সে ভাই সামলাবে যত কূল।

দুধের মাছি ঘিরে রাখে।মুখে বন্ধনার ফেনা তুলে
গর্তে পড়লে পা,থাকবে না কেউ পাশে জানি
ক্ষমতার নেশায়,গড়তে গিয়ে টাকার পাহাড়
হাত করে লাল হয়ে গেছি আত্ম বিক্রিত খুণী।

আমার ভয়ে ঘর বাড়ী কাঁপে, মানবতা পালায়
তেলে জলে মিশে গোলা পানিতে ভাসে
বাঘে শিয়ালে এক ঘাটে জল খায় নীরবে
মাথা তুলবে তো মরবে।ঘুমাও আত্ম মর্যাদা বেছে।

বিবেক বুদ্ধি মানবতা জল্লাদের ঘরে বন্দি রেখে
নামতে নামতে নেমেছি কতো আবর্জনার নীচে
কেন হয়েছি নিষ্টুর দানব, কে দিয়েছে দীক্ষা
গড ফাদারের শিক্ষা। করেছে জীবন মিছে দুই আঙ্গুলের প্যাঁচে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

দুই আঙ্গুলের প্যাঁচে

আপডেট টাইম : ০৭:৫৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১