ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মেসিই হবেন আর্জেন্টিনার পরবর্তী প্রেসিডেন্ট উত্তাল দিল্লি: রাহুল গান্ধীসহ কয়েক সাংসদ আটক শুভেন্দু অধিকারী থাকা পর্যন্ত বিধানসভায় যাবেন না হুমায়ুন কবির স্মার্ট ঢাকা নয়, আগে বাসযোগ্য ঢাকা চাই: রাজউক চেয়ারম্যান বন্ধুত্ব চাইলে গঙ্গা, তিস্তাসহ সব নদীর পানির ন‍্যায‍্য হিস‍্যা নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম অগ্রণী ব্যাংকে গ্রাহকের টাকা জমা না করে আত্মসাৎ, সাবেক দুই ম্যানেজারসহ গ্রেপ্তার ৫ মসলিনের সুতা ও কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প নিকলীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মাদকবিরোধী কর্মকাণ্ড ঘিরে নানা অভিযোগ বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

চামচিকের দল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
  • ৩৭৬ বার
 ড.গোলসান আরা বেগমঃ
মিস্টি কথার চাটুকার চামচিকের দল
ব্যাঙে লাফায় দেখে তাদের বাহাদুরী
কি করে সত্যের নাকে লাগায় দড়ি
চোখ বুজে করে মিথ্যার চামচাগিরি।।
কথার ফুল ঝুড়িতে সুর্যকে মাটিতে
চন্দ্রকে ডুবায় উত্তাল মহাসাগরে
কতো মানুষের মাথায় ভাঙ্গে কাঁঠাল
অক্টোপাসের মত গলা চেপে ধরে।
অবাক হই তাদের বিদ্যার বহর দেখে
নিজেও জানে না কি বলে বা লিখে
চ্যানেল ঘুরে অতি রঞ্জিত টকশো দেখুন
কি করে সত্যকে জবাই করে ভাবুন।
কথার প্যাচে প্যাচাল পারে ইচ্ছে মত
ফুল হত্যা মানুষ হত্যাকে করে জায়েজ
ছুরি ঘুরায় অসহায় দুর্বলের মাথায়
বুঝতে চায় না কোন টা নাজায়েজ।।
এ করে ওকে মিথ্যা অজুহাতে দোষারুপ
কচু পাতার তলে লুকায় নিজের বহুরুপ
তিন নাম্বারের ছাগল নাচে দেয় হাততালি
দেবতা ভেবে পুঁজা করে জ্বালায় ধূপ।
ইতিহাস করবে না ক্ষমা কারো চামচামি
কড়ায় গন্ডায় লিখা হবে কালো অক্ষরে
তোদের ভন্ডামি ছল চাতুরী বাহাদুরী
চামচিকের দল – বাতাসে যাবে ঝরে।
চাটুকাররের যুক্তি তর্ক যাবে রসাতলে
ইট পাটকেল যখন আসবে তেড়ে উড়ে
উলুবনে মুক্তা ছড়ানোর উলঙ্গ নেশা
বরফকুচি বর্ষা নামাবে চামচিকের ঘরে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মেসিই হবেন আর্জেন্টিনার পরবর্তী প্রেসিডেন্ট

চামচিকের দল

আপডেট টাইম : ১০:৫৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
 ড.গোলসান আরা বেগমঃ
মিস্টি কথার চাটুকার চামচিকের দল
ব্যাঙে লাফায় দেখে তাদের বাহাদুরী
কি করে সত্যের নাকে লাগায় দড়ি
চোখ বুজে করে মিথ্যার চামচাগিরি।।
কথার ফুল ঝুড়িতে সুর্যকে মাটিতে
চন্দ্রকে ডুবায় উত্তাল মহাসাগরে
কতো মানুষের মাথায় ভাঙ্গে কাঁঠাল
অক্টোপাসের মত গলা চেপে ধরে।
অবাক হই তাদের বিদ্যার বহর দেখে
নিজেও জানে না কি বলে বা লিখে
চ্যানেল ঘুরে অতি রঞ্জিত টকশো দেখুন
কি করে সত্যকে জবাই করে ভাবুন।
কথার প্যাচে প্যাচাল পারে ইচ্ছে মত
ফুল হত্যা মানুষ হত্যাকে করে জায়েজ
ছুরি ঘুরায় অসহায় দুর্বলের মাথায়
বুঝতে চায় না কোন টা নাজায়েজ।।
এ করে ওকে মিথ্যা অজুহাতে দোষারুপ
কচু পাতার তলে লুকায় নিজের বহুরুপ
তিন নাম্বারের ছাগল নাচে দেয় হাততালি
দেবতা ভেবে পুঁজা করে জ্বালায় ধূপ।
ইতিহাস করবে না ক্ষমা কারো চামচামি
কড়ায় গন্ডায় লিখা হবে কালো অক্ষরে
তোদের ভন্ডামি ছল চাতুরী বাহাদুরী
চামচিকের দল – বাতাসে যাবে ঝরে।
চাটুকাররের যুক্তি তর্ক যাবে রসাতলে
ইট পাটকেল যখন আসবে তেড়ে উড়ে
উলুবনে মুক্তা ছড়ানোর উলঙ্গ নেশা
বরফকুচি বর্ষা নামাবে চামচিকের ঘরে।