ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

আউশ আমন ধান উৎপাদনসহ কৃষি কার্যক্রম তদারকির দায়িত্বে সাত কর্মকর্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা পরিস্থিতিতে চলমান আউশ ও আসন্ন আমন মৌসুমে ধান উৎপাদন ও প্রণোদনা বিতরণসহ সার্বিক কৃষি কার্যক্রম মন্ত্রণালয়ের পক্ষে সমন্বয় ও তদারকির দায়িত্ব দেয়া হয়েছে মন্ত্রণালয়ের সাতজন অতিরিক্ত সচিবকে। এই ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের প্রত্যেকে ২টি করে সারা দেশের মোট ১৪টি কৃষি অঞ্চলের কার্যক্রম  সমন্বয় ও তদারকি করবেন।

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাকের নির্দেশে কৃষি উৎপাদন আরো বেগবান করতে কর্মকর্তাদেরকে তদারকি ও সমন্বয়ের এই দায়িত্ব দেয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মেসবাহুল ইসলাম সকল অঞ্চলের  সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করবেন। সমন্বয়ের দায়িত্বে থাকবেন অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. হাসানুজ্জামান কল্লোল।

আউশ ও আসন্ন আমন ধানের আবাদ ও উৎপাদন এবং বীজ, সারসহ বিভিন্ন প্রণোদনা- ভর্তুকি বিতরণ, কৃষি যন্ত্রের যথাযথ ব্যবহার, পারিবারিক পুষ্টিবাগান স্থাপন, সমলয়ে চাষের অগ্রগতি প্রভৃতি বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন এবং এসব বিষয়ে সমন্বয় ও তদারকি করবেন। এছাড়া, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের সাথে নিয়মিতভাবে অনলাইন মিটিং ও সরেজমিন পরিদর্শনের মাধ্যমে মাঠের সকল কার্যক্রমের তদারকি করবেন।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

আউশ আমন ধান উৎপাদনসহ কৃষি কার্যক্রম তদারকির দায়িত্বে সাত কর্মকর্তা

আপডেট টাইম : ০৭:৩৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১