ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মেসিই হবেন আর্জেন্টিনার পরবর্তী প্রেসিডেন্ট উত্তাল দিল্লি: রাহুল গান্ধীসহ কয়েক সাংসদ আটক শুভেন্দু অধিকারী থাকা পর্যন্ত বিধানসভায় যাবেন না হুমায়ুন কবির স্মার্ট ঢাকা নয়, আগে বাসযোগ্য ঢাকা চাই: রাজউক চেয়ারম্যান বন্ধুত্ব চাইলে গঙ্গা, তিস্তাসহ সব নদীর পানির ন‍্যায‍্য হিস‍্যা নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম অগ্রণী ব্যাংকে গ্রাহকের টাকা জমা না করে আত্মসাৎ, সাবেক দুই ম্যানেজারসহ গ্রেপ্তার ৫ মসলিনের সুতা ও কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প নিকলীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মাদকবিরোধী কর্মকাণ্ড ঘিরে নানা অভিযোগ বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

অভিমানি মা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
  • ৩৮১ বার

অধ্যক্ষ ড.গোলসান আরা বেগমঃ

এতো হাসি খুশী আমার মা
প্রায় সময়েই মুখ ভারী করে রাখেন
একটি কথাও বলেন না
কেন বলেন না।বুঝতে পারি না।

মায়ের ফুলা ফুলা চোখ দেখে
মনে করি অসুখ বিসুখ হয়েছে
বার বার জিঞ্জেস করি একথা ওকথা
অভিমানি মা বলে–ভালো আছে।

মাঝে মাঝে আঁচলে চোখ মুছতে দেখি
তখন ভীষণ রাগ হয়
মা কেন মন খুলে কথা বলে না
ভালো আছি। ইচ্ছে করেই মিথ্যে কথা কয়।

সংসারের সবার সুখে দুখে এগিয়ে রাখে হাত
নিজের ভালো মন্দ ভাবে না
মা একবার বলো কি হয়েছে তোমার
কে করেছে কি।কি তোমার বেদনা।

কপালে চুমু দিয়ে বলে–তুই বুঝবি না
মা আমার ভীষণ অভিমানি
মনের কষ্ট,বুকের ব্যথা লুকিয়ে রাখে
ঢেকে রাখে কষ্টের জীবনখানি।

নীল নীল দু’টি চোখ বলে
কতো কষ্ট মায়ের আচল তলে
কেউ না বুঝুক।না দিক চোখ মুছে
পৃথিবীর সব মা শুধু অভিমানে পুড়ে জ্বলে।

মা গো তুমি আমার জীবন
আমি তোমার প্রাণ
গোমরা মুখের হাসি ভালো লাগে না
কি হয়েছে বল মা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মেসিই হবেন আর্জেন্টিনার পরবর্তী প্রেসিডেন্ট

অভিমানি মা

আপডেট টাইম : ১০:২৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১

অধ্যক্ষ ড.গোলসান আরা বেগমঃ

এতো হাসি খুশী আমার মা
প্রায় সময়েই মুখ ভারী করে রাখেন
একটি কথাও বলেন না
কেন বলেন না।বুঝতে পারি না।

মায়ের ফুলা ফুলা চোখ দেখে
মনে করি অসুখ বিসুখ হয়েছে
বার বার জিঞ্জেস করি একথা ওকথা
অভিমানি মা বলে–ভালো আছে।

মাঝে মাঝে আঁচলে চোখ মুছতে দেখি
তখন ভীষণ রাগ হয়
মা কেন মন খুলে কথা বলে না
ভালো আছি। ইচ্ছে করেই মিথ্যে কথা কয়।

সংসারের সবার সুখে দুখে এগিয়ে রাখে হাত
নিজের ভালো মন্দ ভাবে না
মা একবার বলো কি হয়েছে তোমার
কে করেছে কি।কি তোমার বেদনা।

কপালে চুমু দিয়ে বলে–তুই বুঝবি না
মা আমার ভীষণ অভিমানি
মনের কষ্ট,বুকের ব্যথা লুকিয়ে রাখে
ঢেকে রাখে কষ্টের জীবনখানি।

নীল নীল দু’টি চোখ বলে
কতো কষ্ট মায়ের আচল তলে
কেউ না বুঝুক।না দিক চোখ মুছে
পৃথিবীর সব মা শুধু অভিমানে পুড়ে জ্বলে।

মা গো তুমি আমার জীবন
আমি তোমার প্রাণ
গোমরা মুখের হাসি ভালো লাগে না
কি হয়েছে বল মা।