ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

বিনা খরচে ভিসা ও আকামার মেয়াদ বাড়াবে সৌদি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নির্দেশে আগামী ৩১ জুলাই পর্যন্ত করোনা মহামারির কারণে দেশটির সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা ২০টি দেশের প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধি করে দেওয়া হবে সম্পূর্ণ বিনা খরচে।

সৌদি আরবের সঙ্গে গত ২ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাত, মিশর, লেবানন, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, সুইডেন, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও জাপানসহ মোট ২০টি দেশের যোগাযোগ বন্ধ রয়েছে।

সৌদি প্রেস এজেন্সি জানায়, করোনা মহামারির সঙ্কটকালে বাদশাহ সালমানের নির্দেশে অর্থমন্ত্রীর দেওয়া ইকামা ও ভিসার মেয়াদ বাড়িয়েছে। যাতে করে নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে এবং এর প্রশস্তকরণে সরকারের অব্যাহত প্রচেষ্টা সফল ও সার্থক হয়। তাদের উপর অর্থনৈতিক ও আর্থিক প্রভাব যেন না পড়ে।

জানা গেছে, জেনারেল পাসপোর্ট অধিদপ্তর (জওয়াজাত) জাতীয় তথ্য কেন্দ্রের সহযোগিতায় স্বয়ংক্রিয়ভাবে এই সম্প্রসারণ করা হবে বলে নিশ্চিত করেছে। এদিকে, করোনার সংক্রমণ পরিস্থিতিতে সৌদি আরবে গিয়ে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে প্রবাসী কর্মীদের। এতে করে বাড়তি ৬০ থেকে ৭০ হাজার টাকা খরচ হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের।বিনা খরচে ভিসা ও আকামার মেয়াদ বাড়াবে সৌদি

গত রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রবাসীদের বাড়তি খরচের চাপ কমাতে ২৫ হাজার টাকা করে ভর্তুকি দেবে বাংলাদেশ সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ এর বিস্তার রোধে সৌদি সরকারের জারি করা নির্দেশনা অনুযায়ী ২০ মে থেকে ৩০ জুন পর্যন্ত যেসব সৌদি প্রবাসী বাংলাদেশি কর্মী ছুটিতে নিজ খরচে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালন করেছে বা করবে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে এই ভর্তুকি দেওয়া হবে। এই ভর্তুকি সংশ্লিষ্ট কর্মী বা তার মনোনীত প্রতিনিধির ব্যাংক একাউন্টে প্রেরণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

বিনা খরচে ভিসা ও আকামার মেয়াদ বাড়াবে সৌদি

আপডেট টাইম : ১১:২০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১