ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষার কেন্দ্রের তালিকা চেয়েছে শিক্ষা বোর্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে ৮৪ কর্মদিবসে সংক্ষিপ্ত সিলেবাসে ক্লাস করিয়ে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা গ্রহণের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখনো করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও পরীক্ষার সার্বিক প্রস্তুতি এগিয়ে রাখতে চাইছে সংশ্লিষ্টরা। এজন্য চলতি বছরের এইচএসসি পরীক্ষায় নতুন কেন্দ্র স্থাপন ও পূর্ববর্তী কেন্দ্র পরিবর্তনের আবেদন চাওয়া হয়েছে উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের কাছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলো হয়েছে, ৩০ জুনের মধ্যে প্রতিষ্ঠানের প্রিন্সিপালকে নিজস্ব প্যাডে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে। তালিকাভুক্ত সব কেন্দ্রকে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে। নতুন কেন্দ্র স্থাপনের জন্য আবেদনে তিন হাজার টাকা (অফেরতযোগ্য) এবং কেন্দ্র পরিবর্তনের জন্য আবেদনে ১ হাজার টাকা (অফেরতযোগ্য) সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে। ফি জমা দেওয়ার স্লিপ আবেদনপত্রের সঙ্গে দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত নয় এবং ভাড়া বাড়িতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে, পরীক্ষার কেন্দ্রের জন্য তাদের আবেদন করার প্রয়োজন নেই। নতুন কেন্দ্র অথবা কেন্দ্র পরিবর্তনের জন্য ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে নির্ধারিত ছক ডাউনলোড করে তার পূরণ করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যয়ন বা প্রতিবেদন জেলা প্রশাসকের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে যথাসময়ে পাঠাতে হবে।
প্রস্তাবিত কেন্দ্রটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের অনুমোদন পেলে পার্শ্ববর্তী যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, সেসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিজস্ব প্যাডে পরীক্ষার্থীদের সম্ভাব্য সংখ্যা উল্লেখ করে সুস্পষ্ট ঘোষণাসহ সম্মতিপত্রের মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত দেওয়া সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইতোপূর্বে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ২০২১ সালের এইচএসসি পরীক্ষার নতুন কেন্দ্র বা কেন্দ্র পরিবর্তনের আবেদন করেছে, তাদের নির্ধারিত ছকে পুনরায় আবেদন করতে বলা হয়েছে। আবেদনে নতুন কোনো ভেন্যু বা কেন্দ্র দেওয়া যাবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষার কেন্দ্রের তালিকা চেয়েছে শিক্ষা বোর্ড

আপডেট টাইম : ১০:০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১