ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

মশা নিধন কার্যক্রমে কর্মীর অবহেলায় ফোন দিন মেয়রকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৬
  • ৩৫৫ বার

দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন বলেছেন, মশা নিধন কার্যক্রমে সংশ্লিষ্ট কোনো কর্মী যদি অবহেলা করে তবে তার মোবাইলফোনে সরাসরি কল দিতে। মেয়রের মোবাইলফোন নাম্বার : ০১৭১১৫৬৪৯৮৭। তিনি বলেন, আগামী ৭ দিন চলবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম। এই সিটির অধীনে প্রতিটি মহল্লার প্রতি গলিতে চলবে এ অভিযান। মেয়র নিজে এই কাজের তদারকি করবেন। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে প্রোগ্রামটির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খোকন বলেন, প্রতিটি নাগরিককে মেয়রের ভূমিকা পালন করতে হবে। তবেই ঢাকা শহরের পাহাড়সম সমস্যাগুলোর সমাধান সহজেই সম্ভব হবে। মেয়র বলেন, আগামী ৬ মাসের মধ্যে ৫০০০ ডাস্টবিন বসানো হবে দক্ষিণ সিটির অধীনে। কিন্তু শহরটাকে পরিচ্ছন্ন রাখতে শুধু ডাস্টবিন বসালেই চলবে না বরং তা ব্যাবহারে জনগণকে সচেতন হতে হবে।

পরে জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয় মশক নিধনের এই ক্র্যাশ প্রোগ্রামটি। মেয়রের সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডিইউজে সভাপতি শাবান মাহমুদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

মশা নিধন কার্যক্রমে কর্মীর অবহেলায় ফোন দিন মেয়রকে

আপডেট টাইম : ১০:২৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৬