ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নতুন তিশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০১৫
  • ৬২১ বার

সম্প্রতি পরপর দুটি দুর্ঘটনার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। প্রথম দুর্ঘটনাটি ঘটে একটি মিউজিক ভিডিওর শুটিংয়ে, মাথায় ক্রেনের ধাক্কা লাগে। কপালের অনেকাংশ কেটে গেল সঙ্গে সঙ্গে। চোখটা বেঁচে যায় অল্পের জন্য! এর পরও শুটিংয়ের ক্ষতি হবে বলে সাময়িক রক্ত পড়া বন্ধ করে শুটিং চালিয়ে যান। পরের ঘটনাটা ঘটে ১৭ এপ্রিল রাতে। গুলশান ১ ও ২-এর মাঝামাঝি রাস্তায় ছিনতাইকারীর কবলে পড়লেন। ছিনতাইকারী তাঁর ব্যাগ ধরে টান দিল আর তিনিও শক্ত করে ধরে রাখতে চাইলেন। ফলাফল, হুমড়ি খেয়ে পড়লেন পিচঢালা রাস্তায়। হাত-পায়ের বিভিন্ন জায়গার চামড়া উঠে গেল। বিপদ আরো বড় হতে পারত, তাড়াতাড়ি ওখান থেকে না উঠতে পারলে। পেছনে তাকিয়েই দেখেন একটি বাস হঠাৎ ব্রেক করে দাঁড়িয়ে গেছে। টানা ১৫ দিন সব শুটিং বন্ধ। হাত-পায়ে ব্যান্ডেজ নিয়ে কি আর শুটিং করা যায়! সবাইকে ‘না’ করতে পারলেও চয়নিকা চৌধুরীকে না করতে পারেননি। তিশার জন্য চয়নিকা তাঁর ‘আপন কথা’ নাটকের গল্পই বদলে ফেলেছেন। তাই অসুস্থতার ওই সময়টুকুতে এ নাটকেরই কাজ করেছেন। নাটকটি গত মা দিবসে প্রচারিত হয়। এ নাটকে অনেক দৃশ্যেই দর্শকরা তিশাকে ব্যান্ডেজ করা অবস্থায় দেখেছেন। এটা কিন্তু মেকআপ ছিল না।

এখন কী করছেন? “ঈদ আসছে, তাই ফটোশুটের চাপ বেড়েছে। কিন্তু আগের মতো ফটোশুট এখন আর করছি না, কমিয়ে দিয়েছি। অভিনয়ে মনোযোগটা বেশি দিচ্ছি। বেশ কয়েকটি ঈদের নাটক করছি। ‘একটু সন্ধ্যার আগে’, ‘পেন্ডুলাভ’-এর শুটিং শেষ করেছি। সামনে আরো কিছু নাটকের কাজ করব”-বললেন তিশা।

মডেলিংয়ে জনপ্রিয় হওয়ার পরই অভিনয়ের ডাক আসতে থাকে তিশার কাছে। কিন্তু অভিনয়ে খুব একটা আগ্রহী ছিলেন না। অভিনয়ের চেয়ে মডেলিংটাকেই সহজ মনে হয় তাঁর। গত বছর রেদওয়ান রনির একটি ঈদের নাটকে প্রথম অভিনয় করলেন। প্রচুর সাড়া পেলেন। তবু অভিনয়ে তাঁর যত ভয়। কেন? ‘অভিনয়ে এসে মনে হয়েছে, আমি অনেক কিছুই জানি না। এখানে টিকে থাকতে হলে প্রতিনিয়ত নিজেকে সমসাময়িক করে তুলতে হবে। আরো শিখতে হবে’-তিশার ভাষ্য।

তো শেখার জন্য কী করছেন? ‘চেষ্টা করছি প্রতিনিয়ত। পাণ্ডুলিপি হাতে পেলে পরিচালকের সঙ্গে আলোচনা করি। আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করি। শুটিংয়ে গিয়ে চরিত্রটার মাঝেই ডুবে থাকার চেষ্টা করি। তার ফলও পেয়েছি। এখনকার নাটকগুলো দেখলেই পরিবর্তন চোখে পড়বে’-বললেন তিশা।

মডেলিং ও অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাটাও করছেন শখের বশে। আরটিভি ও মাছরাঙা টিভিতে একটি করে অনুষ্ঠান করছেন। তবে চলচ্চিত্রে এখনই নামতে চান না-‘মানানসই অফার পাচ্ছি না, তা বলব না। আসলে আগে নাটকে অভিনয় করে নিজেকে তৈরি করতে চাই। চলচ্চিত্র অভিনয়ের টেস্ট ম্যাচ। সেখানে গিয়ে হোঁচট খেতে চাই না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান

নতুন তিশা

আপডেট টাইম : ০৪:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০১৫