ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

অস্ত্র রফতানি : শীর্ষে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় রাশিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৬
  • ৪৯৫ বার

বিশ্বে অস্ত্র রফতানিতে টানা পাঁচ বছর শীর্ষস্থান ধরে রেখেছে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া।

সোমবার সুইডেনের দ্য স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত এ দুটি দেশ সবচেয়ে বেশি অস্ত্র রফতানি করেছে।

গত পাঁচ বছর সারা বিশ্বের এক-তৃতীয়াংশ অস্ত্র রফতানি করে যুক্তরাষ্ট্র। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্তও আমেরিকা অস্ত্র রফতানিতে শীর্ষস্থান ধরে রেখেছিল।

গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত গত পাঁচ বছরে মার্কিন গুরুত্বপূর্ণ অস্ত্র রফতানি ২৭ ভাগ বেড়েছে।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র থাকলেও অস্ত্র রফতানিতে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে রাশিয়া। দেশটি বিশ্বে মোট অস্ত্র চাহিদার এক-চতুর্থাংশ সরবরাহ করেছে। ভারত, চীন এবং ভিয়েতনামে গত পাঁচ বছরে রাশিয়া সবচেয়ে বেশি অস্ত্র রফতানি করেছে।

অস্ত্র রফতানিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরে রয়েছে চীন, ফ্রান্স ও জার্মানি। আগের পাঁচ বছরের তুলনায় ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত চীনের অস্ত্র রফতানি বেড়েছে ৮৮ ভাগ। গত পাঁচ বছরে ফ্রান্সের অস্ত্র রফতানি কমেছে ৯ দশমিক ৮ ভাগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

অস্ত্র রফতানি : শীর্ষে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় রাশিয়া

আপডেট টাইম : ১২:৩২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৬