ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

১/১১ সময়ের সিদ্ধান্তগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৬
  • ৩০০ বার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘১/১১ সময়ে আমরা যেসব সিদ্ধান্ত নিয়েছি, তাঁর প্রতিটি সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছি। তথাকথিত সরকারকে উৎখাত করেছি। আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য ছিল আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে জেল থেকে মুক্ত করে একটা অবাধ-সুষ্ঠু নির্বাচন করা এবং নির্বাচনে বিজয়ী হয়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করা। আমরা আমাদের প্রতিটি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি।’
তিনি বলেন, ১/১১ সময়ে আওয়ামী লীগ ও বিএনপির যৌথভাবে আন্দোলনের প্রস্তাব ছিল ভয়ংকর । সেই সময়ে অনেকেই বলেছিল, আওয়ামী লীগ ও বিএনপি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে ওই তথাকথিত সরকারকে উৎখাত করতে। এটা ছিল একটা ভয়ংকর প্রস্তাব। আমরা এই প্রস্তাবের বাইরে ছিলাম।
সৈয়দ আশরাফ সোমবার বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে নৌমন্ত্রী শাজাহান খান সম্পাদিত ‘রুখে দাও লেলিহান’ এবং বেনজির আহম্মদ টিটু সম্পাদিত ‘জাতীয় সংসদে শাজাহান খান এমপি’ শীর্ষক দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সার্বিক সাহিত্য প্রকাশনী এই অনুষ্ঠানের আয়োজন করে। বাসস।
সার্বিক সাহিত্য প্রকাশনীর প্রকাশক সৈয়দা রোকেয়া বেগমের সভাপতিত্বে সভায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, জাসদের স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্য শিরীন আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা প্রমুখ বক্তব্য দেন।
জনপ্রশাসনমন্ত্রী আরো বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ছিল, এ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। আন্দোলনের মাধ্যমে আমরা তা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। আমরা আমাদের লক্ষ্য থেকে একটুও সরে যাইনি।’
শাজাহান খান বলেন, যতদিন পর্যন্ত বাংলাদেশকে জঙ্গিবাদী সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতে না পারব, ততদিন পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব। যুদ্ধাপরাধীদের বিচার করে আমরা বাংলাদেশকে কলঙ্কমুক্ত করব।

মানবকণ্ঠ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

১/১১ সময়ের সিদ্ধান্তগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে

আপডেট টাইম : ১২:২০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৬