ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

গরমে যেসব উপায় রক্ষা করবে ত্বক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ গরম এলেই ত্বক নিয়ে চিন্তার অন্ত থাকে না। অত্যধিক তাপে পুড়তে থাকে ত্বক। পাশাপাশি বাড়তে থাকে আর্দ্রতার পরিমাণ। এদিকে পিছু ছাড়ে না দূষণ। যার ফলে ক্রমশ বাড়তে থাকে ত্বকের ওপর ধকল। কিন্তু এতে অস্থির না হয়ে তাপ থেকে ত্বককে রক্ষা পেতে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করুন।

স্ক্রাবিং 
আমাদের প্রত্যেকের ত্বকে প্রায়শই দেখা যায়, মৃত কোষ। যা ক্ষতিগ্রস্ত করতে পারে আপনার ত্বককে। যার ফলে আপনার মুখের ত্বককে অসম, খসখসে এবং পিগমেন্টেড দেখায়। তবে এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। গরমে দু’দিন অন্তর স্ক্রাবিং করা উচিত। কোনো কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করতে না চাইলে, কফি ও বেকিং সোডা দিয়ে প্যাক বানিয়ে স্ক্রাব করলে উপকার পাবেন।

ত্বকে আর্দ্রতার প্রয়োজন

গ্রীষ্মকালে ত্বককে উজ্জ্বল ও ভালো দেখাতে, ত্বকে পানির প্রয়োজনীয়তা রয়েছে। ঘামের ফলে ক্ষতিকারক পদার্থকে শরীর থেকে বের করে দেওয়ার পাশাপাশি ত্বককে তরতাজা দেখায়। সুতরাং সুস্থ ত্বকের জন্য গ্রীষ্মকালে কমপক্ষে চার বোতল পানি পানের প্রয়োজনীয়তা রয়েছে এবং অবশ্যই সানস্ক্রিনের কথা ভুলবেন না। বেশিরভাগ মানুষ মনে করেন, সানস্ক্রিন শুধুমাত্র ত্বকের ট্যান এড়িয়ে যেতে সাহায্য করে। কিন্তু তা একেবারেই নয়, সূর্য বা দূষণের ক্ষতিকারক পদার্থ থেকে আপনার ত্বককে রক্ষা করে সানস্ক্রিন। সহজে ত্বককে কুঁচকে যেতেও দেয় না।

সাধারণ টোনার

একটি বাটিতে গোলাপ জল নিয়ে তার মধ্যে তুলো দিয়ে ফ্রিজে রাখুন। যখনই আপনি বাইরে থেকে ঘরে ফিরবেন, তখন গোলাপের জলে ভেজানো তুলো দিয়ে আপনার মুখটি মুছে ফেলুন। এটি আপনার ত্বকের ছিদ্র থেকে ময়লা বার করতে সহায়তা করবে এবং এটি প্রাকৃতিক টোনার হিসাবে কাজ করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি আপনার ত্বককে তরতাজা এবং পরিষ্কার রাখবে।

ডায়েট

আপনার খাদ্যের অভ্যাসের ওপর আপনার ত্বকের উজ্জ্বলতা নির্ভর করে। গরমকালের সমস্ত ফল এবং সবজি খাওয়া উচিত। প্রচুর পরিমাণে ফলের রস, পানি পান করলে ত্বকে আর্দ্রতার পরিমাণ বাড়ে। যার ফলে ত্বক উজ্জ্বল দেখায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

গরমে যেসব উপায় রক্ষা করবে ত্বক

আপডেট টাইম : ১০:০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১