ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

স্পেনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদ্‌যাপন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়েছে।

এ উপলক্ষে ২৬ মার্চ স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও পরে দূতাবাস সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করেন।

আলোচনা সভা দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা এ এস এম রেজা শাহ পাহলভীর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনান কাউন্সেলর ও দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ এবং পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান প্রথম সচিব (শ্রম) মুতাসিমুল ইসলাম।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এটিএম আব্দুর রউফ মন্ডল ও উপস্থিত অতিথিবৃন্দ।

কাউন্সেলর ও দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্পেনে প্রবাসী সকল বাংলাদেশিকে শুভেচ্ছা জানান। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, আওয়ামী লীগ স্পেন শাখার সভাপতি এস আর আই এস রবিন, সাধারণ সম্পাদক মো. রিজভী আলম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ স্পেন শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ূম সেলিম, সহ-সভাপতি একরামুজ্জামান কিরণ, সাংগঠনিক সম্পাদক বদরুল কামালী, স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্য কবির আল মাহমুদসহ দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী।

অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্পেনের রাজা ফেলিপ ষষ্ঠ এর প্রদত্ত শুভেচ্ছা বার্তাটি বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দে আসিস বেনিতেজ সালাস এর পাঠকরা ভিডিও দেখানো হয়।

পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সদসবৃন্দ, মহান মুক্তিযুদ্ধে সকল শহিদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনাকরেন প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদ্‌যাপন

আপডেট টাইম : ০৯:৩৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১