ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

একেই বলে সাপে-নেউলে লড়াই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৬
  • ১০৩২ বার

দক্ষিণ অ‍াফ্রিকার বিষধর সাপের মধ্যে ব্লুমস্ল্যাঙ একটি। কিন্তু নেউলে কি আর সাপের বিষ মানে? সাপ দেখলে একটু খোঁচাখোঁচি না করলে বেজি বা নেউলের ভালো লাগে না। তাইতো কোনো কথাবার্তা ছাড়াই আক্রমণ করে বসলো গেছো সাপটিকে।

নামিবিয়ার এতোশা ন্যাশনাল পার্কের একটি গাছে গা বিছিয়ে ব্লুমস্ল্যাঙ বিশ্রাম করছিলো। তখন নেউল ধীরে ধীরে ব্লুমস্ল্যাঙের কাছে আসে। গাছে ওঠ‍ার পর অস্থিরচিত্তে সাপের মাথার কাছে এগোতে থাকে। সাপটি শরীরের ঝটকা দিয়ে নেউলটিকে সরিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করে। কিন্তু নেউল তো নড়লোই না বরং মুখ বাড়িয়ে কামড়ে দিলো সাপের মুখে।

ছবিগুলো তুলেছেন এলানা এরাসমাস। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াবাসী এলানার বয়স ৪৮ বছর।

সেদিন সকালের ফটোগ্রাফি সেশন শেষ করে তিনি যখন ক্যাম্পে ফিরছিলেন তখন পথের ধারের একটি গাছে সাপের ওপর নেউলের আক্রমণের এ দৃশ্য দেখেন।

অনবরত সাপের মাথায় কামড়াতে লাগলো নেউল। অন্যদিকে সাপটি গা ঝাড়া দিয়ে আক্রমণ থেকে বাঁচতে সরে যাওয়ার চেষ্টা করছিলো। তবে সাপটি যদি একটু কামড়ে না দেয় তাহলে কি আর মান থাকে! তাই সেও দিলো পাল্টা কামড়।

পুরো ঘটনায় পরিষ্কার বোঝা গেছে, ধূর্ত নেউল ছিলো শিকারি আর সাপটি ছিলো ভুক্তভোগী। ধ্বস্তাধ্বস্তিতে এক পর্যায়ে নেউল গাছ থেকে পড়ে যায়। কিন্তু যুদ্ধ অক্ষুণ্ন রাখতে অমনি আবার গাছে চড়ে নির্যাতন শুরু করে সাপটিকে। এক পর্যায়ে জয় হয় নেউলের আর হেরে যায় বিষাক্ত ক্লান্ত সাপটি।

তথ্যসূত্র: ইন্টারনেট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

একেই বলে সাপে-নেউলে লড়াই

আপডেট টাইম : ১২:০৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৬