ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ভাষা শহীদের অভিমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০১৬
  • ৫৩৭ বার

মায়ের ভাষা বাংলাকে বাঁচাতে
সেদিন দিয়েছিলাম তাজা শোনিত,
রাজপথ রাঙ্গিয়েছিলাম বায়ান্নের
রক্ত ঝলমলে একুশে ফেব্রুয়ারি,
দীর্ঘকাল গড়িয়েছে অনাদর-অবহেলায়
কভুও বলিনি কিছু বড়ই অভিমানে ।
তোমরা মোদের কাছে কতটা ঋনী,
ভেবেছ কি নিরালায় একান্ত মনে ?
মায়ের ভাষায় টুটি চেপে বসেছিল
পাকিহায়েনার কামান-গোলাবারুদ,
মানিনি পরাভব-মানিনি পরাজয়
কেন করেছি কেন ? তা কি ভেবেছ কোন ক্ষণে ?
এতকালের অনাদর-অবহেলা সয়ে
তোমাদের শ্রদ্ধাভরা ফুল নিয়েছি,
তোমরা গেয়েছো শহীদের জয়গান
পরপারে আমরা আছি পেরেশান,
যখন দেখি তোমাদের কর্নধার

/> আর রাজনীতির চতুর নেতারা-
আমাদের সাথে করে প্রবঞ্চনা,
কেমনে সইব বলো এ আঘাত ?
তাই আজ বলতে এসেছি
তোমরা হও সাবধান, হুশিয়ার,
বাংলার তরে জীবন দিয়েছি
ভাবিনি তোমরা এমনটি করবে,
ভেবেছিলাম ভাষার সম্মান রক্ষায়
তোমরাও জীবন বাজিতে লড়বে।
আজ এতটি বসন্ত পার হলো
শুধুই লোক দর্শন-তাজা ফুলে,
আসলেই তোমরা আমাদের ত্যাগ-
চেতনায় গিয়েছো ভুলে।
তোমাদের তরুণ যুবাদের কি
তোমরা গড়েছ এমন করে ?
যেন তারা বাংলাভাষার তরে
বারংবার জীবনবাজিতে লড়ে ?
কবি: মো: শফিকুল ইসলাম

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ভাষা শহীদের অভিমান

আপডেট টাইম : ১১:২০:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০১৬

মায়ের ভাষা বাংলাকে বাঁচাতে
সেদিন দিয়েছিলাম তাজা শোনিত,
রাজপথ রাঙ্গিয়েছিলাম বায়ান্নের
রক্ত ঝলমলে একুশে ফেব্রুয়ারি,
দীর্ঘকাল গড়িয়েছে অনাদর-অবহেলায়
কভুও বলিনি কিছু বড়ই অভিমানে ।
তোমরা মোদের কাছে কতটা ঋনী,
ভেবেছ কি নিরালায় একান্ত মনে ?
মায়ের ভাষায় টুটি চেপে বসেছিল
পাকিহায়েনার কামান-গোলাবারুদ,
মানিনি পরাভব-মানিনি পরাজয়
কেন করেছি কেন ? তা কি ভেবেছ কোন ক্ষণে ?
এতকালের অনাদর-অবহেলা সয়ে
তোমাদের শ্রদ্ধাভরা ফুল নিয়েছি,
তোমরা গেয়েছো শহীদের জয়গান
পরপারে আমরা আছি পেরেশান,
যখন দেখি তোমাদের কর্নধার

/> আর রাজনীতির চতুর নেতারা-
আমাদের সাথে করে প্রবঞ্চনা,
কেমনে সইব বলো এ আঘাত ?
তাই আজ বলতে এসেছি
তোমরা হও সাবধান, হুশিয়ার,
বাংলার তরে জীবন দিয়েছি
ভাবিনি তোমরা এমনটি করবে,
ভেবেছিলাম ভাষার সম্মান রক্ষায়
তোমরাও জীবন বাজিতে লড়বে।
আজ এতটি বসন্ত পার হলো
শুধুই লোক দর্শন-তাজা ফুলে,
আসলেই তোমরা আমাদের ত্যাগ-
চেতনায় গিয়েছো ভুলে।
তোমাদের তরুণ যুবাদের কি
তোমরা গড়েছ এমন করে ?
যেন তারা বাংলাভাষার তরে
বারংবার জীবনবাজিতে লড়ে ?
কবি: মো: শফিকুল ইসলাম