ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

বাজেট অধিবেশন ১ জুন শুরু, বাজেট পেশ ৪ জুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০১৫
  • ৬৮০ বার
দশম জাতীয় সংসদের দ্বিতীয় বছরের বাজেট অধিবেশন আগামী ১ জুন সোমবার থেকে শুরু হচ্ছে। আগামী ৪ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। সোমবার সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওইদিন বিকেল সাড়ে ৫টায় অধিবেশন শুরু হবে। এটি দশম জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন।
সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত রোববার এ সম্পর্কিত ফাইল চূড়ান্ত করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পাঠানো হয়েছিল। সোমবার রাষ্ট্রপতি ওই ফাইলে সম্মতি জানিয়ে স্বাক্ষর করেছেন। অধিবেশন কতদিন চলবে তা জানা যায়নি। তবে বরাবরের মতো এ বাজেট অধিবেশনও দীর্ঘকালীন হবে বলে জানা গেছে। অধিবেশন শুরুর দিন সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
সূত্র জানায়, এ অধিবেশনে সঠিকভাবে বাজেট উপস্থাপনের জন্য নানা পদক্ষেপ নিয়েছে অর্থমন্ত্রণালয়। বাজেট ডকুমেন্টস ও বাজেট বক্তৃতার কপির নিরাপত্তা বিধান এবং সংসদে পাঠানো, বিতরণ, বাজেটোত্তর সাংবাদিক সম্মেলন, কূটনীতিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের জন্য সংসদে এট্রি পাস বিতরণসহ ১৩টি পদক্ষেপ নেয়া হয়।
সংসদের পঞ্চম অধিবেশন গত ২ এপ্রিল শেষ হয়। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসবে। সেই অনুযায়ী ১ জুনের মধ্যে অধিবেশন ডাকার বাধ্যবাধকতা রয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বাজেট অধিবেশন ১ জুন শুরু, বাজেট পেশ ৪ জুন

আপডেট টাইম : ০৩:৩৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০১৫