ঢাকা ১১:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অষ্টগ্রামে পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজ উদ্বোধন করেছেন এমপি তৌফিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
  • ৩০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ অষ্টগ্রাম উপজেলার বিলমাকসা নদীর উপর অষ্টগ্রাম-বাধাঘাট-কলমা সড়কে ২৮২০মিটার চেইনেজে ৪৫০মিটার দৈর্ঘ্য পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজ উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

সোমবার ( ১৫ মার্চ) উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের বাধাঘাট এলাকায় ব্রীজ নির্মাণ কাজ উদ্বোধন উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রীজ নির্মাণ কাজ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অষ্টগ্রাম কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডি কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার রফিকুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, সরকারী রোটারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মানিক কুমার দেব ও পূর্ব অষ্টগ্রাম ইউপি চেয়ারম্যান কাছেদ মিয়া, উপজেলা প্রকৌশলী গোলাম সামদানী।

উল্লেখ্য, বিল মাকশা নদীর উপর ৭৭,কোটি ৮৯ লাখ,৭৫ হাজার,৭৯৯  টাকা ব্যয়ে নির্মিত ও ৪৫০মিটার দৈর্ঘ্য পিএসসি গার্ডার ব্রীজটির নির্মাণ কাজ শেষ হলে উপজেলা সদরের সাথে সড়ক পথে কলমা, আদমপুর ও খয়েরপুর-আব্দুল্লাহপুর এই তিনটি ইউনিয়নের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অষ্টগ্রামে পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজ উদ্বোধন করেছেন এমপি তৌফিক

আপডেট টাইম : ০৯:১৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১