ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

হবিগঞ্জে ঘুমন্ত স্কুলছাত্রীকে কোপালো দুর্বৃত্তরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে ঘুমন্ত স্কুলছাত্রীকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ভোরে উপজেলার ইকরাম গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোররাতে নিজঘরের একটি কক্ষে ঘুমাচ্ছিল স্কুলছাত্রী মারজানা। এ সময় একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে সংজ্ঞাহীন অবস্থায় ফেলে যায়। সকালে পরিবারের লোকজন তাকে ডাকতে গিয়ে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় সে মাটিয়ে পড়ে আছে। এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে অবস্থার অবনতি ঘটলে বেলা সাড়ে ১০টার দিকে তাকে সিলেটে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের মৃত মোস্তফা মিয়ার কন্যা মারজানা আক্তার (১৬)। সে স্থানীয় ইকরাম হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্রী। হামলার শিকার মারজানার মায়ের অভিযোগ, জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে পুলিশ সূত্র জানিয়েছে, এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। কয়েকজনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। তাদের আটক করা গেলে ঘটনার জট খুলতে পারে।

এ ব্যাপারে হবিগঞ্জ-বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম জানান, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছি। স্থানীয়রা জমিসংক্রান্ত বিষয় বলে প্রচারণা করলেও আমাদের মনে হচ্ছে অন্য কোনো কারণে এ ঘটনা ঘটাতে পারে দুর্বৃত্তরা। আমরা আশা করি তাড়াতাড়ি মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

হবিগঞ্জে ঘুমন্ত স্কুলছাত্রীকে কোপালো দুর্বৃত্তরা

আপডেট টাইম : ১১:০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১