ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

‘স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা’র মোড়ক উন্মোচন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০১৬
  • ৪২৫ বার

বইমেলা চত্বরে বৃহস্পতিবার বিকেল ৪টায় ‘স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। ‘স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা’ বইটির রচয়িতা আনোয়ার শাহজাহান।
এতে উপস্থিত থাকবেন সাব-সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) আজিজুর রহমান বীর উত্তম ছাড়াও জাতির শ্রেষ্ঠ সন্তান খেতাবপ্রাপ্ত আরো বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত থাকবেন।
স্বাধীনতাযুদ্ধে বীরত্ব প্রদর্শনের জন্য যুদ্ধকালীন ও পরবর্তী সময়ে বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ধরণের পদক প্রদান করে। এই পদকসমূহ কয়েক স্তরে বিভক্ত ছিল। যেমন বীরত্বসূচক পদক, প্রধান সেনাপতির প্রশংসাপত্র, মুক্তিযুদ্ধের স্মারক পদক এবং আহতসূচক ফিতা। এর মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা হল বীরত্বসূচক পদক। এই পদকগুলো হল (গুরুত্ব ক্রমানুসারে) বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক। মুক্তিযুদ্ধে যারা চরম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, তাঁদের অবদানের প্রেক্ষিতে মুক্তিযোদ্ধাকে এসকল খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশ গেজেটের একটি অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
বর্তমানে ৬৭৬ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন। এর মধ্যে বীরশ্রেষ্ঠ ৭ জন, বীর উত্তম ৬৮ জন, বীর বিক্রম ১৭৫ জন ও বীর প্রতীক ৪২৬ জন। খেতাবপ্রাপ্তদের মধ্যে সেনাবাহিনীর ২৯১ জন, নৌবাহিনীর ২১ জন, বিমানবাহিনীর ২৩ জন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১১ জন, পুলিশ বাহিনীর ৫ জন এবং গণবাহিনীর ২১৮ জন যোদ্ধা রয়েছেন।
স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে দুইখন্ডে প্রকাশিত হচ্ছে বইটি। প্রথমখন্ডে রয়েছে বীরশ্রেষ্ঠ ৭ জন, বীর উত্তম ৬৮ জন ও বীর বিক্রম ১৭৫ জন মুক্তিযোদ্ধার বীরত্বগাথা। দ্বিতীয়খণ্ডে রয়েছে ৪২৬ জন খেতাবপ্রাপ্ত বীর প্রতীক মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা।
‘স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা’ প্রথম খন্ড বইটি প্রকাশিত হয়েছে ঢাকার বইপত্র প্রকাশন থেকে। প্রথম খন্ড বইটির পৃষ্ঠা সংখ্যা ৩১০ এবং বইটির মূল্য ৬০০ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

‘স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা’র মোড়ক উন্মোচন

আপডেট টাইম : ১১:০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০১৬