ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

টেকনাফে র‌্যাবের সঙ্গে গোলাগুলি: ৩ রোহিঙ্গা ডাকাত নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
  • ৪০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ টেকনাফের শামলাপুরের ২৬ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় র‍্যাবের সঙ্গে ডাকাত জকির বাহিনীর প্রায় ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়েছে। গোলাগুলিতে বাহিনীর প্রধান জকিরসহ তিনজন নিহত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালায় র‍্যাবের বিশেষ আভিধানিক দল। এ সময় ঘটনাস্থল থেকে ৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

এদিকে গোলাগুলিতে একজন র‍্যাব সদস্য আহত হয়েছেন। তার হাতে গুলি লেগেছে বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর উইং কমান্ডার আজিম আহমেদ।

উইং কমান্ডার আজিম জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের শালবন এলাকায় অভিযান চালায় র‍্যাব-১৫ এর একটি বিশেষ অভিযানিক দল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কুখ্যাত ডাকাত জকির গ্রুপের সদস্যরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

উভয়ের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী গোলাগুলির পর ডাকাত জকিরসহ আরও দুই জনের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায় বলে জানান আজিম আহমেদ।

‘ঘটনাস্থল হতে এখন পর্যন্ত দুইটি পিস্তল, দুইটি বন্দুক এবং পাঁচটি ওয়ান শুটারগানসহ ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বর্তমানে র‍্যাবের আভিযনিক দল ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং এখনো অভিযান চলছে।’

উইং কমান্ডার আরও জানান, ডাকাক জকিরের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ এবং মাদকসহ ২০টিরও বেশি মামলা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

টেকনাফে র‌্যাবের সঙ্গে গোলাগুলি: ৩ রোহিঙ্গা ডাকাত নিহত

আপডেট টাইম : ০৯:২৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১