ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

কলাগাছ দিয়ে শহীদ মিনারে মাদরাসার শিক্ষার্থীদের কোরআন খতম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২১:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কলাগাছ দিয়ে বানানো হয়েছে শহীদ মিনার। আর সেই শহীদ মিনারের পাশে ভোর থেকে শুরু হলো শহীদদের জন্য কোরআন খতম। এরপর ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। ঝালকাঠির রাজাপুর উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের এমন উদ্যোগে সকল মানুষেরা আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন।

নারিকেল বাড়িয়া গ্রামে মাটিতে কলাগাছ পুঁতে তৈরি করা হয় শহীদ মিনার। সেখানে রাত ১২টা ১মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় যুবকরা। এরপর ফজর নামাজ শেষে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থীরা সেখানে কোরআন খতম করেন।

ওই মাদরাসার শিক্ষক হাফেজ মো. ফুয়াদ হোসেন মাদ্রাসার ৩৫জন জন শিক্ষার্থী নিয়ে সেখানে হাজির হন। তারা সবাই জুতা খুলে প্রবেশ করে গোল হয়ে দাঁড়িয়ে যান শহীদ মিনারের ৩ দিকে। ৩০ পারা কোরআন ভাগ করে ৩০ জনের হাতে দেয়া হয়। ৩০মিনিটের মধ্যে তাদের পুরো কোরআন পড়া শেষ হয়।

এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা ওই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

পরে আয়োজক সংগঠনটির সভাপতি, সম্পাদক, স্থানীয় ইউপি সদস্যসহ যুবকরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

কলাগাছ দিয়ে শহীদ মিনারে মাদরাসার শিক্ষার্থীদের কোরআন খতম

আপডেট টাইম : ০২:২১:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১