ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

খোঁজতে আসবো উৎসর্গঃ আর এস আইডিয়েল কলেজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
  • ২৯৭ বার
ড.গোলসান আরা বেগম 
পায়ের ছাপ,ভালোবাসার ফিঙ্গার প্রিন্ট
খোঁজতে আসবো,এই তো এখানে
ফুল ফুটিয়েছি  যেখানে
একবার নয় বারে বারে
,যখন যতবার ইচ্ছে করে।
ময়না টিয়া কতো পাখী
করতো ডাকাডাকি মনের টানে
জানালার পাশে কিচিরমিচির সুরে
খোঁজতে আসবো,ফুলের বাসে
ফ্লাইংকিস ছুঁড়ে দেবো।
কতো অনির্ধারিত আড্ডা হতো
হাসি টাট্টা হইচই
এ সব হারিয়ে গেলো কই
খোঁজতে আসবো চুপিসারে
কলাপাতায় বসে খাবো
ঝালমুড়ি বিন্নি ধানোর খই।
আসবো খোঁজতে দূর্বাঘাসে
মাঠ গড়িয়ে ছায়া উপছায়ায়
কাঁচা রোদ গায়ে মেখে
দেবো আর নেবো
প্রাণের ভালোবাসা যাবো রেখে।
কেউ না বাসুক ভালো
ঠোঙ্গা বানিয়ে ফেলে দিক ময়লা অর্বজনায়
মিছে তর্ক হউক ইনিয়ে বিনিয়ে
খোঁজতে আসবো সোনার সন্তানেরে
যত দিন হাঁটতে পারি পথের বাঁকে বাঁকে
নাকে নিঃশ্বাস থাকে।
মানুষ না হয় পাখী হয়ে
লক লক করে বেড়ে ওঠা ঝাউ গাছে
শহিদ মিনারে,ভবনের উচু মাথায় বসবো
কৃঞ্চচূড়ার লালে মিশে,কদমের ফুলে দোলে
করবো ভালোবাসার নবায়ন,সত্যি অাসবো।
কোন অভিযোগ করবো না
আবেগের ঘরে দিয়ে তালা,চোখ মুছবো অাঁচলে
তৃতীয় সন্তানেরে খোঁজতে আসবো দুরের এই গাঁয়
কারো মনের ভূগোলে আমার আলো ছায়া
যে দিন গেছে সে দিন কি আর ফিরে পাওয়া যায়?
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

খোঁজতে আসবো উৎসর্গঃ আর এস আইডিয়েল কলেজ

আপডেট টাইম : ০৯:৫১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
ড.গোলসান আরা বেগম 
পায়ের ছাপ,ভালোবাসার ফিঙ্গার প্রিন্ট
খোঁজতে আসবো,এই তো এখানে
ফুল ফুটিয়েছি  যেখানে
একবার নয় বারে বারে
,যখন যতবার ইচ্ছে করে।
ময়না টিয়া কতো পাখী
করতো ডাকাডাকি মনের টানে
জানালার পাশে কিচিরমিচির সুরে
খোঁজতে আসবো,ফুলের বাসে
ফ্লাইংকিস ছুঁড়ে দেবো।
কতো অনির্ধারিত আড্ডা হতো
হাসি টাট্টা হইচই
এ সব হারিয়ে গেলো কই
খোঁজতে আসবো চুপিসারে
কলাপাতায় বসে খাবো
ঝালমুড়ি বিন্নি ধানোর খই।
আসবো খোঁজতে দূর্বাঘাসে
মাঠ গড়িয়ে ছায়া উপছায়ায়
কাঁচা রোদ গায়ে মেখে
দেবো আর নেবো
প্রাণের ভালোবাসা যাবো রেখে।
কেউ না বাসুক ভালো
ঠোঙ্গা বানিয়ে ফেলে দিক ময়লা অর্বজনায়
মিছে তর্ক হউক ইনিয়ে বিনিয়ে
খোঁজতে আসবো সোনার সন্তানেরে
যত দিন হাঁটতে পারি পথের বাঁকে বাঁকে
নাকে নিঃশ্বাস থাকে।
মানুষ না হয় পাখী হয়ে
লক লক করে বেড়ে ওঠা ঝাউ গাছে
শহিদ মিনারে,ভবনের উচু মাথায় বসবো
কৃঞ্চচূড়ার লালে মিশে,কদমের ফুলে দোলে
করবো ভালোবাসার নবায়ন,সত্যি অাসবো।
কোন অভিযোগ করবো না
আবেগের ঘরে দিয়ে তালা,চোখ মুছবো অাঁচলে
তৃতীয় সন্তানেরে খোঁজতে আসবো দুরের এই গাঁয়
কারো মনের ভূগোলে আমার আলো ছায়া
যে দিন গেছে সে দিন কি আর ফিরে পাওয়া যায়?