ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রেজাউল করিম খান চুন্নুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জবাসীর খোলা চিঠি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে বিতর্ক জব্দ করা জাহাজে ইরানের জন্য ‘উপহার’ পাঠাচ্ছিল চীন, ক্ষুব্ধ ট্রাম্প রোহিঙ্গা সঙ্কট নিরসনে চীনের সহযোগিতা কামনা বিএনপির ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস গায়িকা-নায়িকাদের শো পিস না বানিয়ে ত্যাগীদের মূল্যায়ন, বিএনপিকে লাল সালাম বাড়ছে নদীর পানি : কৃষকদের দ্রুত ধান কাটার অনুরোধ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আরও যেসব সুবিধা পান সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী

এক দিনেই জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০১৬
  • ২৭১ বার

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, কাগজপত্র ঠিক থাকলে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন এক দিনেই শেষ করা যায়।

দশম সংসদের নবম অধিবেশনে মঙ্গলবার বিকেলে প্রশ্নোত্তর পর্বে নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ তথ্য জানান।

আনিসুল হক জানান, জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনে যেসব নাগরিক সংশোধনের সপক্ষে কোনো গ্রহণযোগ্য দলিলাদি দাখিল করতে পারেন না, সেসব ক্ষেত্রে সময় লাগে বা সংশোধন করা সম্ভব হয় না। তারা ভোগান্তির অভিযোগ করেন। জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন করতে গিয়ে যে সাধারণ মানুষের প্রচণ্ড ভোগান্তি হচ্ছে তা কিন্তু সত্য নয়।

তিনি জানান, ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত ৬ লাখ ১৩ হাজার ২৮৯ ব্যক্তি তাদের জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আবেদন করেছেন। যা মোট নিবন্ধিত ভোটারের ০ দশমিক ৬১ শতাংশ। আবেদনকারীদের মধ্যে মাত্র ২৪ হাজার ৫৩২টি আবেদন করণিক ত্রুটিজনিত, যা মোট ভোটারের ০ দশমিক ২ শতাংশ মাত্র। বাকি ৫ লাখ ৮৮ হাজার ৭৫৭টি আবেদনকারীর আবেদন মূলত তথ্য পরিবর্তনজনিত, যা ভোটারের ০ দশমিক ৫৯ শতাংশ।

আনিসুল হক জানান, বেশির ভাগ আবেদনই জন্ম তারিখ, নিজের নাম, পিতা-মাতার নামের আমূল পরিবর্তনজনিত বিধায় প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট দলিলাদির প্রয়োজন হয়। যারা দিতে পারেন না তাদের সিদ্ধান্ত পেতে সময় লাগে। কোনো কোনো ক্ষেত্রে ১০ থেকে ১৫ বছর বয়সও কমবেশি করার দাবি আসে। মানুষের সুবিধার্থে স্ব স্ব এলাকার উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদন জমা ও সংশোধিত কার্ড প্রদান করা হচ্ছে।

তিনি জানান, ১৫ ডিসেম্বর নতুন জাতীয় বেতন স্কেলের গেজেট জারির কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য ২ লাখ ৬৫ হাজার ১৪৮টি আবেদন জমা পড়ে। এদের অধিকাংশই বয়স সম্পর্কিত। এর মধ্যে ১ লাখ ২৩ হাজার ৩৩২টি আবেদনের তথ্যাদি এরই মধ্যে সংশোধন করে জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়েছে। বাকিদের অল্প সময়ের মধ্যে দেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রেজাউল করিম খান চুন্নুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জবাসীর খোলা চিঠি

এক দিনেই জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন

আপডেট টাইম : ০৯:১৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০১৬