ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

ডিএমপির ৫ থানায় নতুন ওসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০১৬
  • ৩৮৪ বার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। রোববার দুপুরে ডিএমপি কমিশনারের এক আদেশে ঢাকার বিভিন্ন বিভাগে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের ডিএমপির বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।

রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার। তিনি জানান, গোয়েন্দা উত্তর বিভাগের ইন্সপেক্টর সৈয়দ সহিদ আলমকে রূপনগর থানার ওসি হিসেবে রেজাউল হাসানের স্থলাভিষিক্ত করা হয়েছে।

একইভাবে গোয়েন্দা উত্তর বিভাগের ইন্সপেক্টর মো. আনিছুর রহমানকে যাত্রাবাড়ী থানায়, গোয়েন্দা দক্ষিণ বিভাগ থেকে মোহাম্মদ আনোয়ার হোসেনকে শাহআলী থানায়, বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সফিকুল ইসলাম মোল্যাকে শাহজাহানপুর থানা, উত্তরখান থানার ওসি মো. ইউনুস আলীকে ডিবি পশ্চিম বিভাগে, বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ সিরাজুল হক উত্তর খান থানায় ওসি হিসেবে যোগদান করতে নির্দেশ দেয়া হয়েছে।

রূপনগর থানার ওসি মো. রেজাউল হাসানকে গোয়েন্দা দক্ষিণ বিভাগে শাহজাহানপুর ওসি মো. মেহেদী হাসানকে গোয়েন্দা উত্তর বিভাগ, যাত্রাবাড়ি থানার ওসি অবনি শংকর করকে গোয়েন্দা উত্তর বিভাগে সংযুক্ত করা হয়েছে ইন্সপেক্টর হিসেবে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

ডিএমপির ৫ থানায় নতুন ওসি

আপডেট টাইম : ১১:১৪:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০১৬