ঢাকা ১১:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হাওরে দুই উপজেলার আন্ত:যোগাযোগ উন্নয়নে গার্ডার ব্রিজের কাজ উদ্বোধন, এমপি তৌফিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের হাওরের দুই উপজেলা ইটনা ও মিঠামইনে প্রত্যন্ত গ্রামাঞ্চলের আন্ত:যোগাযোগ উন্নয়নে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে ৯৫ মিটার দীর্ঘ একটি পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এলংজুরী ইউপি-গোপদীঘি ইউপি ভায়া বড় হাতকবিলা সড়কে এই গার্ডার ব্রিজটি নির্মাণ করা হচ্ছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে আনুষ্ঠানিকভাবে ব্রিজটির নির্মাণ কাজের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রেসিডেন্টপুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এ উপলক্ষে ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের বড় হাতকবিলা বাজারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ছাড়াও ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেন, ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মো. রাশেদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন হলে ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের সঙ্গে মিঠামইন উপজেলার গোপদীঘি ইউনিয়নের সড়কপথে যোগাযোগ প্রতিষ্ঠা হবে। এতে এই দুই ইউনিয়নের জনসাধারণ ছাড়াও আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষ সড়ক যোগাযোগের সুফল ভোগ করতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হাওরে দুই উপজেলার আন্ত:যোগাযোগ উন্নয়নে গার্ডার ব্রিজের কাজ উদ্বোধন, এমপি তৌফিক

আপডেট টাইম : ১০:৩২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১