ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

ঐক্য না থাকায় সাংবাদিক হত্যার বিচার হয় না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০১৬
  • ৭৩১ বার

প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের মধ্য ঐক্য না থাকায় সাংবাদিক হত্যা মামলাগুলোর বিচার হচ্ছে না । তিনি বলেন, দেশে এখনও সন্ত্রাস, দুর্নীতি, সিন্ডিকেট, জঙ্গিবাদ, মৌলবাদ রয়েছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

খুলনা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহবুব আলম সোহাগের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক এসএম হাবিব, বিএফইউজের যুগ্ম-সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার, এমইউজের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, প্রেসক্লাবের সদস্য মোস্তফা সরওয়ার প্রমুখ।

তথ্য উপদেষ্টা ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্ত্রাস ও সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলায় জীবন দিতে হয়েছে সাংবাদিক হুমায়ুন কবীর বালু, মানিক সাহা, হারুনার রশিদ খোকন, বেলাল উদ্দিনসহ অনেকেই। কিন্তু আজ পর্যন্ত এই সব হত্যাকাণ্ডের বিচার হয়নি।

সাগর-রুনি হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে ইকবাল সোবাহান বলেন, এই হত্যাকাণ্ডের পর সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ থাকলেও তা আমরা করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। যে কারণে সাংবাদিক দম্পতি ফরহাদ ও গৌতম হত্যার বিচার ছাড়া আর কোনো হত্যাকাণ্ডের বিচার আমরা পাইনি। তিনি বলেন, অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই।

তিনি বলেন, যে রাষ্ট্রে সাংবাদিক হত্যা হয় সে রাষ্ট্রে ন্যায়পরায়ণতা থাকে না। তিনি মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিচারের বিরোধিতা যারা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

ঐক্য না থাকায় সাংবাদিক হত্যার বিচার হয় না

আপডেট টাইম : ১২:৫০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০১৬