ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল বৃহস্পতিবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০১৬
  • ৬৬৪ বার

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল আগামী বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী। তবে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিধিমালা না এলে তফসিল পেছাতেও পারে।

আজ রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

জাবেদ আলী বলেন, আইন মন্ত্রণালয় থেকে আজকালের মধ্যে নির্বাচনী বিধিমালা এলে বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনের তারিখ নিয়ে আমরা এখন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তবে মার্চ মাসের ২৬ থেকে ২৮ তারিখের মধ্যে নির্বাচন দেয়ার চিন্তা-ভাবনা করছি।

তিনি বলেন, আজ শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। এইচএসসি পরীক্ষার্থীদের কথা ভাবছি। পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে। প্রথম ধাপে কম সংখ্যক ইউনিয়ন পরিষদে নির্বাচন দিতে মত দিয়েছেন তারা।

ইসি কর্মকর্তারা জানান, নির্বাচনের জন্য প্রথম ধাপের ৭৭৪টি ইউপির তালিকা প্রস্তুত করা হয়েছে। এসব ইউপির বেশির ভাই উপকূলীয় ও পাহাড়ি এলাকার। কয়েকটি ধাপে সাড়ে চার হাজার ইউপি নির্বাচনের জন্য ৬শ’ কোটি টাকার বাজেট প্রস্তাবনা তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৯ (৩) ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ পাঁচ বছর পূর্ণ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে।

সে হিসাবে গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জুনের মধ্যে সব ইউপির নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল বৃহস্পতিবার

আপডেট টাইম : ১২:৩৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০১৬