ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

আজ সাবেক তিন রাষ্ট্রপতির জন্মদিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
  • ২৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ ১ ফেব্রুয়ারি দেশের সাবেক তিন রাষ্ট্রপতির জন্মদিন। এই সাবেক তিন রাষ্ট্রপতি হলেন- হুসেইন মুহম্মদ এরশাদ, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ও অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ।

জানা গেছে, ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ। তৎকালীন ব্রিটিশ ভারতের কুচবিহারে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এরশাদ। ২০১৯ সালের ১৪ জুলাই ইন্তেকাল করেন তিনি।

অন্যদিকে, ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পেমই গ্রামে জন্মগ্রহণ করেন সাবেক রাষ্ট্রপতি ও অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ।

তিনি ১৯৯০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বার্ধক্যজনিত অবস্থায় দেশেই চিকিৎসা নিচ্ছেন সাবেক এ রাষ্ট্রপতি।

এক-এগারো সেনাসমর্থিত সরকারের কারণে সবচেয়ে আলোচিত রাষ্ট্রপতি হিসেবে পরিচিত অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ। তিনি ১৯৩১ সালের ১ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ জেলার নারায়ণগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী চারদলীয় ঐক্যজোট সরকারের শাসনামলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। তখন ২০০২ সালে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ। তিনি ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০১২ সালে চিকিত্সাধীন অবস্থায় বিদেশের মাটিতে মারা যান ড. ইয়াজউদ্দিন আহম্মেদ।

এছাড়াও অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তখন তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

আজ সাবেক তিন রাষ্ট্রপতির জন্মদিন

আপডেট টাইম : ১০:৫৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১