ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে যত কৌশল বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি ভারতের সঙ্গে গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, হবিগঞ্জের ডিসিকে বদলী এনআইডি কার্ড থাকলেই তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ নির্ধারণ করলো সরকার সংসদে শব্দচয়ন ও আচরণ নিয়ে স্পিকারের সতর্কবার্তা এসপি জাহাংগীরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ‘‌..স্যার, ডিসেম্বরে জীবন-মরণ বাজি, জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’ এক কিশোরীর বিয়ের অনুষ্ঠানে রান্না হয়েছিল ৬ ডেক খাবার, অন্যটির অভিভাবক উধাও চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান কৃষিঋণ বিতরণে ২৭ শতাংশ প্রবৃদ্ধি, খেলাপি কমেছে ৫ শতাংশ

পাকুন্দিয়ার বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সাদাসিধে ও জনপ্রিয় ব্যক্তিত্ব ফয়েজ উদ্দিন চাঁন মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত একটার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বীর মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দিন চাঁন মিয়া পাকুন্দিয়া পৌর এলাকার চরলক্ষীয়া গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

তিনি দীর্ঘদিন ধরে কিডনী ও হার্টের অসুখে ভুগছিলেন।

শুক্রবার (২৯ জানুয়ারি) বেলা ২টা ৩০মিনিটে নিজ বাড়ি প্রাঙ্গণে তাঁর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় লাশ দাফন করা হয়।

নামাজে জানাজায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ স্থানীয় লোকজন অংশ নেন।

এর আগে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে জেলা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

বীর মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দিন চাঁন মিয়া একজন সাদাসিধে মানুষ ছিলেন। ব্যক্তিজীবনে কারো সাথে তাঁর মনোমালিন্য ছিল না। সকলের কাছে শ্রদ্ধেয় ছিলেন।

তিনি ব্যক্তিজীবনে অবিবাহিত ছিলেন। মৃত্যুকালে তিনি ভাই-বোনসহ অসংখ্য আত্মীয় ও স্বজন রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে যত কৌশল

পাকুন্দিয়ার বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া আর নেই

আপডেট টাইম : ০৬:৩৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১