ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে : অর্থমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০১৬
  • ৫৩১ বার

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আর্থিকভাবে দেশকে স্বাবলম্বী করতে হলে সব ধরনের ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, দেশে ৫৬টি ব্যাংক থাকলেও ব্যাংকিং সেবা এখনো মানুষের দোরগোড়ায় পৌঁছায়নি। তাই এ খাতের সবাইকে আরো বেশি উদ্যোগী ও পরিকল্পিতভাবে কাজ করতে হবে।

বুধবার সকালে হোটেল সোনারগাঁওয়ে জনতা ব্যাংক লিমিটেডের বার্ষিক সম্মেলন-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ ওয়াহিদ উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম, ব্যাংকের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম প্রমুখ।

মুহিত আরো বলেন, ‘বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য ব্যাংকিং সেবা পর্যাপ্ত নয় এবং এ সেবার মান আরো বাড়ানোর সুযোগ রয়েছে। বাংলাদেশের উন্নয়নের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা বা ইনক্লুসিভ ফিন্যান্স ফর ডেভেলপমেন্ট নিয়ে একটি পরিকল্পনা তৈরি করা হচ্ছে। ফিন্যান্সিয়াল ইনক্লুজনে আমরা যথেষ্ট এগিয়েছি।’

জনতা ব্যাংক সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে স্বায়ত্তশাসিত ব্যাংকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে : অর্থমন্ত্রী

আপডেট টাইম : ১০:৩২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০১৬