ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

পিএসও হলেন লেফটেন্যান্ট জেনারেল মাহফুজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০১৬
  • ৪৮৫ বার

অ্যাডজুটেন্ট জেনারেল পদ থেকে সশস্ত্র বাহিনী বিভাগের গুরুত্বপূর্ণ পদ প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজুর রহমান। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ আমান হাসান এবং সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালকবৃন্দ। একই দিন বিকেলে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

এর আগে লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান সোমবার এএফডির প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। সশস্ত্র বাহিনী বিভাগে যোগদানের পূর্বে তিনি সেনা সদর দফতরে অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে কর্মরত ছিলেন।

লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান পহেলা ডিসেম্বর ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস ঝিনাইদহ জেলায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

পিএসও হলেন লেফটেন্যান্ট জেনারেল মাহফুজ

আপডেট টাইম : ১২:০০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০১৬