ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

নিষেধাজ্ঞা উঠে গেলো রিয়াল-অ্যাটলেটিকোর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০১৬
  • ৫৪৯ বার

মওসুমে সম্ভবত এই প্রথম কোন ভালো সংবাদ পেলো রিয়াল মাদ্রিদ। ফুটবলার বেচা-কেনায় তাদের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, সেটা আপাতত স্থগিত করেছে ফিফা। একই সঙ্গে নিষেধাজ্ঞা থেকে সাময়িক মুক্তি মিলল অ্যাটলেটিকো মাদ্রিদেরও। আসলেই কম বয়সী ফুটবলার বেচা-কেনায় এই দুই ক্লাব কোন অনিয়ম করেছিল কি না তা তদন্ত করে দেখবে ফিফা। এরপরই নতুন করে সিদ্ধান্ত নেয়া হবে।

তার আগে আপাতত নিষেধাজ্ঞামুক্ত হলো স্প্যানিশ ফুটবলের এই দুই জায়ান্ট ক্লাব। রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের আপিলের ভিত্তিতেই এই সিদ্ধান্ত জানালো ফিফা। রিয়াল-অ্যাটলেটিকো দুই ক্লাবই তাদের আপিলে আবেদন করেছিল, ফুটবলার কেনা-বেচায় কোন অনিয়ম হয়েছে কি না, তা ফিফা যেন পুনরায় তদন্ত করে। ফিফাও রাজি হয়েছে তাদের এই প্রস্তাবে।

ফিফার পক্ষ থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরপরই টুইটারের মাধ্যমে প্রথমে অ্যাটলেটিকো মাদ্রিদ সংবাদটা প্রকাশ করে। এরপরই রিয়াল মাদ্রিদ তাদের ওয়েব সাইটে এক লাইনের মাধ্যমে এই তথ্য জানিয়ে দেয়। রিয়াল মাদ্রিদ তাদের বিবৃতিতে লিখেছে, ‘ক্লাবের পক্ষ থেকে ফিফার আপিল বিভাগের কাছে আপিল করা হয় এই নিষেধাজ্ঞার বিপক্ষে। ফিফাও আমাদের আপিলে সাড়া দিয়ে সাময়িকভাবে তাদের সিদ্ধান্ত স্থগিত করার কথা জানায়।’

এর আগে রিয়াল এবং অ্যাটলেটিকো দুটি ক্লাবই তরুন খেলোয়াড় চুক্তিবদ্ধ করানোর ক্ষেত্রে আইন ভঙ করেছেন বলে অভিযোগ ওঠে। যার ফলে দুই মওসুম খেলোয়াড় বেচা-কেনায় এই দুই ক্লাবকে নিষিদ্ধ ঘোষণা করে ফিফা।

ফিফার পক্ষ থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এখন দল বদলের বাজারে ঝাঁপিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। তাদের জালের সামনে রয়েছে এখন ম্যানইউ গোলরক্ষক ডেভিড ডি গিয়া, চেলসির বেলজিয়ান ফুটবলার এডিন হ্যাজার্ড, বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেওনডোভস্কি এবং জুভেন্তাসের ফরাসি প্লে মেকার পল পগবা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

নিষেধাজ্ঞা উঠে গেলো রিয়াল-অ্যাটলেটিকোর

আপডেট টাইম : ১১:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০১৬