ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

শরৎ ও শীতের প্রেম অধ্যক্ষ ড.গোলসান আরা বেগম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
  • ৩৮৬ বার
ড.গোলসান আরা বেগমঃ
শরৎ ও শীতের ঘ্রাণময় শিশির মাখা প্রেম
মেঘমালা, সারি সারি বকের দল আকাশে উড়ে
নরম শীত এসে টোকা দেয় জানালার পর্দায়
মর্মর শোকে নিহত পাতারা করে বিচ্ছেদ ঘোষণা।
কাশফুল জড়িয়ে রাখে গায়ে কুয়াশার চাদর
শীতের প্রেমের চিঠি বয়ে বেড়ায় ঝিরঝিরে হাওয়া
চাঁদের নীল টিপ পড়ে দাঁড়িয়ে থাকে আকাশ
ভ্রাম্যমান বিচিত্র আয়োজন ঘুরে শরৎকে কোলে তুলে।
শরৎ এলে ঘাসের ডগায় লুটোপুটি খেলে ক্লান্ত বিকেল
ব্যস্ত সন্ধ্যা দিনের মায়া ছিন্ন করে মলিন মুখে
পাখির গানে গানে উৎসব মূখর শরতের কোলাহল
হৃদয়ের ভাঁজে ভাঁজে জড়িয়ে রাখে কাব্যময় প্রকৃতিকে।
শিশিরের নূপুর পড়ে একাকী হাসে পূর্ণিমার চাঁদ
ঘোমটা টেনে মৃদু পায়ে হাঁটে শীতের প্রজাপতি
প্রকৃতির মা, তোমার চোখ দু’টি দিয়ে দেখো
শিউলি তলায় শরৎ ও শীতের প্রেম কতো রঙিন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর

শরৎ ও শীতের প্রেম অধ্যক্ষ ড.গোলসান আরা বেগম

আপডেট টাইম : ০২:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০