ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

ঈমানী চেতনা নষ্টের গভীর ষড়যন্ত্র চলছে : শফী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০১৬
  • ৭৫৬ বার

হেফাজতে ইসলামের আমীর শাহ আহম্মদ শফী বলেছেন, দেশি-বিদেশি ইসলামের দুশমনরা নানা অপপ্রচার, ঘৃণা-বিদ্বেষ ছড়িয়ে মুসলমানদের ঈমানী চেতনাকে নষ্ট করার গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। শুক্রবার দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হেফাজতে আমীর বলেন, ঈমানী চেতনাবোধের অভাব ও আদর্শহীনতা এবং কথায় কথায় মিথ্যাচারের সংস্কৃতির কারণেই দেশ গভীর সংকটের মুখে পড়েছে। একদিকে সমাজের নেতৃত্বদানকারী এবং বিত্তশালীদের মধ্যে ভোগবাদী মানসিকতার আধিক্য, নীতি-নৈতিকতাহীনতা ও শ্রেণী শোষণের মানসিকতা দেখা দিয়েছে, অন্যদিকে শাসক শ্রেণীর মধ্যেও অত্যধিক ক্ষমতার লোভের কারণে দেশ ও জাতীয় স্বার্থের প্রতি চরম অবজ্ঞা ও আনুগত্যহীনতা পরিলক্ষিত হচ্ছে। এসব কারণে জনগণের মধ্যে চরম হতাশাবোধ তৈরি হয়েছে। যে কারণে জাতীয় পর্যায়ে সকল ক্ষেত্রে স্থবিরতা দেখা দিয়েছে।
তিনি আরও বলেন, ব্যক্তি থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় অনুশাসন তথা ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল বর্তমান সংকট থেকে মুক্তি পেতে আল্লাহর সাহায্য আশা করা যায়।
এ সময় হেফাজত আমীর অভিযোগ করে বলেন, যেই মন্ত্রীরা কথায় কথায় জঙ্গিবাদের আশঙ্কার কথা বলছেন, তারাই বার বার উলামা-মাশায়েখ ও মাদরাসা ছাত্রসহ ৯০ ভাগ মুসলমানের বিশ্বাসকে কটাক্ষ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে যাচ্ছেন।তিনি ইসলামের ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা না দেয়ার জন্য আহ্বান জানান।

মানবকণ্ঠ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

ঈমানী চেতনা নষ্টের গভীর ষড়যন্ত্র চলছে : শফী

আপডেট টাইম : ১০:৫১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০১৬