ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গোপন নম্বর-স্যাটেলাইট ফোনে চলতো শেখ হাসিনার শেষ মুহূর্তের যোগাযোগ বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান

মধুময় দাম্পত্য জীবনের জন্য আঙুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০১৬
  • ৫৪০ বার

প্রাচীন গ্রিকদের কাছে আঙুরের তৈরি মদ ছিল ‘দেবতার রক্ত’-এর সমতুল্য। ‘সুপার ফুড’ হিসেবে পরিচিত আঙুরে রয়েছে ভিটামিন এ, বি৬, বি, ফোলেট, পটাশিয়াম, আয়রন, সেলেনিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম।

স্বাস্থ্যের জন্য উপকারী নানা উপাদানে সমৃদ্ধ আঙুর মানুষের যৌনজীবনেও রাখে অশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই সুখী দাম্পত্য জীবন উপভোগ করতে চাইলে প্রতিদিন একমুঠো আঙুর খেতে পরামর্শ দিচ্ছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা বলছেন,আঙুর এমন একটি ফল যা খেলে মানুষের যৌনজীবন হয়ে ওঠে আনন্দময়। ওজন কমিয়ে শরীরের সৌন্দর্যকে বাড়িয়ে দেয় কয়েক গুণ। বিশেষ করে লাল রঙের আঙুর খেলে কোমর চিকন হয়। এ ছাড়া রসালো এই ফল রক্তচাপ, কোলেস্টেরল কমাতে ভূমিকা রাখে। হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায় আঙুর।

আঙুরের বিভিন্ন উপকারের কথা সবার জানা থাকলেও এই প্রথম বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, শরীরের ওজন নিয়ন্ত্রণ ও মধুময় দাম্পত্য জীবনের জন্য আঙুর একটি অসাধারণ ফল।

ব্রিটিশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের পথ্যব্যবস্থাবিদ হেলেন বন্ড বলেন, “আমরা দীর্ঘ সময় ধরে জেনে আসছি, ফলমূল ও সবজিজাতীয় খাবার শরীরের জন্য অনেক উপকারী। তবে আঙুর যে যৌনজীবনকে অনেক বেশি সুখী করে তোলে, এ কথা ভুলে গেলে চলবে না।”

আঙুরের সবচেয়ে বড় গুণ হলো– এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। আঙুরের খোসাতে রয়েছে প্রচুর ফাইবার, যা মানুষের ইমিউন সিস্টেমকে (রোগপ্রতিরোধ ক্ষমতা) শক্তিশালী করতে সাহায্য করে। আঙুরে অনেক বেশি পরিমাণে পটাশিয়াম থাকে বলে তা শরীরের বাড়তি পানি কমিয়ে ভারসাম্য রক্ষা করতে পারে।

আঙুর বার্ধক্য প্রতিরোধীও (অ্যান্টি এজিং)। তারুণ্য ধরে রাখতে এবং রূপলাবণ্য বাড়াতে সাহায্য করে এই টক-মিষ্টি ফল।

তাই, আঙুর খান, সুন্দর থাকুন, সুখী দাম্পত্য জীবন উপভোগ করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গোপন নম্বর-স্যাটেলাইট ফোনে চলতো শেখ হাসিনার শেষ মুহূর্তের যোগাযোগ

মধুময় দাম্পত্য জীবনের জন্য আঙুর

আপডেট টাইম : ০৯:৫০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০১৬