ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

এ কি বললেন মুসা বিন শমসের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০১৬
  • ৬৮৮ বার

এ কি বললেন বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসের! নিজেকে নিঃস্ব বলেই দাবি করেছেন তিনি। ১২ বিলিয়ন ডলার সুইস ব্যাংকে আটকে থাকায় তার কাছে তেমন কোনো সম্পদ নেই বলেও জানান। নিজের কাছে যা আছে সবই বৈধ সম্পদ বলেও দাবি করেন মুসা।

আজ বৃহস্পতিবার সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এসব কথা জানান মুসা বিন শমসের।

তিনি বলেন, আমি দুদককে বলেছি, আমার তেমন কোনো সম্পদ নেই, সুইস ব্যাংকে টাকা আটকে থাকায় একপ্রকার নিঃস্ব আমি। ১৯৭১ সালে আমি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম। আমার বিরুদ্ধে রাজাকারের যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন বলে মন্তব্য করেন মুসা।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে বের হওয়ার সময় বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

এর আগে সকালে সাড়ে ১০টার দিকে ব্যক্তিগত নিরাপত্তার বহর নিয়ে দুদকে হাজির হন মুসা। বেলা ১১টায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক। দুই ঘণ্টারও বেশি সময় তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী।

এর আগে ২০১৪ সালের ১৮ ডিসেম্বর মুসাকে প্রথমবার জিজ্ঞাসাবাদ করে দুদক। সে সময়ও তিনি দাবি করেন, বিদেশে ব্যবসা করে টাকা কামাই করেছেন তিনি, দেশে কোনো ব্যবসা করেন না। তার কোনো অবৈধ সম্পদও নেই বলে জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

এ কি বললেন মুসা বিন শমসের

আপডেট টাইম : ১১:১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০১৬