ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

আ.লীগের হাত ধরেই দেশের সব অর্জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০১৬
  • ৮৩৭ বার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের আগে ও পরে বাংলাদেশ যা অর্জন করেছে, তা আওয়ামী লীগের হাত ধরেই এসেছে। পৃথিবীতে এমন কোনো দল নেই যে দল ভাষা, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য এত রক্ত দিয়েছে। আমাদের সব অর্জন এসেছে রক্তের বিনিময়ে।

বুধবার বিকালে চাঁদপুর স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আশরাফুল ইসলাম বলেন, দেশটাকে নতুন স্থানে নিয়ে যেতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আমরা দরিদ্র হয়ে জন্মগ্রহণ করেনি। আমাদের সমাজ ও অর্থনৈতিক ব্যবস্থার কারণে দরিদ্রতার সৃষ্টি হয়েছে।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। এ কারণে এ ধরনের সম্মেলনের মাধ্যমে আমরা নেতা-কর্মীদের মাঝে বন্ধন সৃষ্টির সুযোগ করে দেই। নতুন নেতৃত্বের মাঝে আমাদের সকল কার্যক্রম এগিয়ে যাবে।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

আ.লীগের হাত ধরেই দেশের সব অর্জন

আপডেট টাইম : ১১:৪৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০১৬