ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
লিভারপুল অধ্যায় শেষে এবার তুরস্কের ক্লাবে যাচ্ছেন সালাহ জুলাই শহীদ পরিবার-যোদ্ধারা সহায়তা পেয়েছেন হাজার কোটি টাকা জুলাই গণঅভ্যুত্থানে দলীয় ভূমিকা প্রথমে নৈতিক সমর্থন, পরে সরাসরি রাজপথে নামে বিএনপি কাঁচামরিচ আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, এসেছে ২৬ টন জুলাই শহীদ পরিবার-আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণকাজের উদ্বোধন কবে, জানালেন গৃহায়ন প্রতিমন্ত্রী ৭১-এর মতো ২৪ যেন হারিয়ে না যায়: জামায়াত আমির জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী গোপন নম্বর-স্যাটেলাইট ফোনে চলতো শেখ হাসিনার শেষ মুহূর্তের যোগাযোগ বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা

মাশরাফিকে নিতে চায় রাজশাহীও

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩২:২৭ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ চলমান বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে মাশরাফি বিন মর্তুজাকে দলে নেয়ার জন্য ফরচুন বরিশাল ও জেমকন খুলনার সাথে এবার দৌঁড়ে শামিল হয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। করোনা ও হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সুস্থ হবার পর বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে খেলতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন মাশরাফি।

রাজশাহীর ম্যানেজার হান্নান সরকার বলেন, ‘মাশরাফিকে পাবার বিষয়ে বিসিবি থেকে এখনো কোন দিক নির্দেশনা আমরা পাইনি।’

তিনি আরও বলেন, ‘তাকে পেতে প্রক্রিয়া হিসেবে আমরা বোর্ডে আবেদন করেছি। বাকীটুকু বোর্ডের কাছে।’

টুর্নামেন্টের জন্য ফিট হতে দশ কেজি ওজন কমিয়েছেন মাশরাফি। গেল মার্চে সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেছিলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে হওয়া ঐ ওয়ানডে সিরিজ দিয়ে অধিনায়কত্ব থেকেও সড়ে দাঁড়ান মাশরাফি। তবে ক্রিকেট খেলে যাবার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

বোর্ড জানিয়েছিলো, একাধিক দল যদি কোন নির্দিষ্ট খেলোয়াড়কে চায়, তবে তা লটারির মাধ্যমে চূড়ান্ত হবে। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, টুর্নামেন্টে খেলতে হলে আগে মাশরাফিকে ফিটনেস পরীক্ষা দিতে হবে।

মিনহাজুল বলেন, ‘সে অনুশীলন শুরু করেছে, তবে টুর্নামেন্টে খেলতে হলে, তাকে আগে ফিটনেস পরীক্ষা দিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

লিভারপুল অধ্যায় শেষে এবার তুরস্কের ক্লাবে যাচ্ছেন সালাহ

মাশরাফিকে নিতে চায় রাজশাহীও

আপডেট টাইম : ০২:৩২:২৭ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০