ঢাকা ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

মিঠামইন হাওরে পর্যটকদের জন্য নির্মিত হচ্ছে ‘প্রেসিডেন্ট রিসোর্ট’ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি তৌফিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের দক্ষিণ পাশে হাওরে ৪৫ একর জায়গায় নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক ও মানসম্মত সুবিধা নিয়ে ‘প্রেসিডেন্ট রিসোর্ট’। এর ফলে হাওরে পর্যটকদের জন্য প্রথমবারের মতো কোন অত্যাধুনিক রিসোর্ট নির্মাণ করা হচ্ছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ‘প্রেসিডেন্ট রিসোর্ট’ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রেসিডেন্টপুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মাঝে ডিএমপির তেজগাঁও জোনের ডিসি হারুন অর রশিদ বিপিএম (বার) পিপিএম (বার), কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), ‘প্রেসিডেন্ট রিসোর্ট’ এর পরিচালক ডা. শাহরিয়ার, মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানী, ঘাগড়া ইউপির চেয়ারম্যান আলহাজ মোসলেহ উদ্দিন, সাবেক চেয়ারম্যান মুখলেছুর রহমান ভূইয়া প্রমুখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডা. শাহরিয়ার নিজস্ব জমির উপর ৩৫ একর এলাকা জুড়ে ফিসারীর চারপাশে ‘প্রেসিডেন্ট রিসোর্ট’ নামে রিসোর্টটি নির্মাণ করছেন। ফিসারীর চারপাশে মনোরম পরিবেশে অত্যাধুনিক ইমারত নির্মাণ করা হবে।

কিশোরগঞ্জের হাওরে এই প্রথম পর্যটকদের জন্য অত্যাধুনিক একটি রিসোর্ট নির্মাণ করা হচ্ছে। পর্যায়ক্রমে অত্যাধুনিক মানসম্মত সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে।

শুকনো মৌসুমে মিঠামইন উপজেলা সদর থেকে গাড়ি নিয়ে এ রিসোর্টে আসার ব্যবস্থা রয়েছে। বর্ষায় ৩৫ কিলোমিটার অলওয়েদার সড়ক থেকে ইঞ্জিনচালিত ট্রলার, স্পীডবোট নিয়ে রিসোর্টে যাতায়াত করা যাবে।

আগামী বর্ষা মৌসুমের আগেই রিসোর্টের আংশিক কাজ সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ রিসোর্ট নির্মাণ সম্পন্ন হলে এটি হাওরের এক পর্যটন আকর্ষণে পরিণত হবে বলেও উদ্যোক্তাগণ প্রত্যাশা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

মিঠামইন হাওরে পর্যটকদের জন্য নির্মিত হচ্ছে ‘প্রেসিডেন্ট রিসোর্ট’ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি তৌফিক

আপডেট টাইম : ০২:৫৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০