ঢাকা ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে এমপি মৃণাল কান্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) রাতে তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার মুন্সীগঞ্জে দিনভর নানা অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকায় ফিরেন। পরবর্তীতে তাঁর শরীরে করোনা উপসর্গ দেখা দেয়ায় করোনা পরীক্ষা করলে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এমন পরিস্থিতিতে মুন্সীগঞ্জে থাকা সকল অনুষ্ঠান থাকা সত্ত্বেও তা স্থগিত করা হয়।

জানা যায়, সপ্তাহ খানেক আগে তার স্ত্রীরও করোনা শনাক্ত হয়। তিনি রাজধানীর ধানমন্ডির বাসভবনে চিকিৎসাধীন। পরে সকলের পরামর্শে স্বামী-স্ত্রী দুজনই বুধবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন।

অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস রাতে জানান, তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, সুস্থ আছেন। সকলের কাছে দোয়া চেয়েছেন।

এদিকে জাতীয় সংসদের সাবেক হুইপ মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলিরও মঙ্গলবার করোনা শনাক্ত হয়। তিনি মঙ্গলবারই ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনিও সুস্থ আছেন। তার এপিএস নাসিরও করোনা শনাক্ত হয়েছে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে এমপি মৃণাল কান্তি

আপডেট টাইম : ১০:৪৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০