ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

রাষ্ট্রপতির কাছে তিন দূতের পরিচয় পত্র পেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
  • ২৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে বাংলাদেশে নবনিযুক্ত একজন হাইকমিশনার ও দুজন রাষ্ট্রদূত তাদের পরিচয়পত্র পেশ করেছেন।

তারা হলেন- দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার জোয়েল সিবুসিসো দেবেলে, ইথিওপিয়ার রাষ্ট্রদূত তিজিতা মুলুগেতা ও কাজাখস্তানের রাষ্ট্রদূত ইয়ারলান আলিমবেইভ।

বৃহস্পতিবার বঙ্গভবনে নবনিযুক্ত রাষ্ট্রদূতদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে শত্রুতা নয় এ নীতিতে বিশ্বাস করে। বাংলাদেশ সকল দেশের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী।

রাষ্ট্রপতি বর্তমান করোনা মহামারির প্রেক্ষাপটে ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা ও কাজাখস্তানের করোনা পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন এবং বিশ্বকে করোনামুক্ত করতে সকল দেশ ও সংস্থা একযোগে কাজ করবে বলে আশা প্রকাশ করেন।

কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা ও কাজাখস্তান সরকারকে বাংলাদেশে স্থায়ী মিশন স্থাপনের আহ্বান জানান।

তিনি বলেন, এর মাধ্যমে পারস্পরিক বাণিজ্য-বিনিয়োগসহ বহুপাক্ষিক সম্পর্ক সম্প্রসারিত হবে এবং দেশের জনগণ উপকৃত হবে।

বাংলাদেশ ওষুধ, পোশাক, সিরামিকস, পাট ও পাটজাত পণ্যসহ আন্তর্জাতিক মানের বিভিন্ন পণ্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে উৎপাদন করে উল্লেখ করে তিনি বাংলাদেশ থেকে আমদানি বাড়াতে রাষ্ট্রদূতদের উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

এছাড়া বাংলাদেশে প্রচুর দক্ষ জনশক্তি রয়েছে উল্লেখ করে তিনি বাংলাদেশ থেকে জনশক্তি নেয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানান।

নবনিযুক্ত রাষ্ট্রদূতগণ বলেন, তারা বাংলাদেশের সাথে স্ব-স্ব দেশের বিদ্যমান সম্পর্ক জোরদারে সার্বিক প্রয়াস অব্যাহত রাখবেন। রাষ্ট্রদূতগণ তাদের দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

রাষ্ট্রপতির কাছে তিন দূতের পরিচয় পত্র পেশ

আপডেট টাইম : ১০:১১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০