ঢাকা ১০:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

চলনবিলের দুর্গম এলাকায় অর্ধশত ফাঁদ ও ২০টি পাখি উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সিংড়ার চলনবিলের প্রায় পাঁচ কিলোমিটার কাদাপানি মাড়িয়ে অর্ধশত পাখি শিকারের ফাঁদ উদ্ধার করেছেন পরিবেশকর্মীরা। উদ্ধার করা হয়েছে জবাই করা চারটি হুটটিটিসহ বিভিন্ন প্রজাতির ২০টি পাখি। শনিবার সিংড়া উপজেলার মুষ্টিগর ও সারদানগর মাঠে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালান স্থানীয় পরিবেশকর্মীরা। এ সময় চলনবিলের মুষ্টিগর গ্রামের খুরশেদ আলীর বাড়ি থেকে চারটি জবাই করা হুটটিটি ও একই গ্রামের টুকু মিয়ার বাড়ি থেকে খাঁচায় বন্দি দুটি বক উদ্ধার করেন পরিবেশকর্মীরা। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মুষ্টিগর ও সারদানগর বিল থেকে পাখি শিকারের অর্ধশত ফাঁদ জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। এ সময় শিকারিদের কাছ থেকে আরও ১৪টি পাখি উদ্ধার করা হয়। পাখিগুলো সিংড়ার ইউএনও নাসরিন বানু ও এলাকাবাসীর সহযোগিতায় অবমুক্ত করা হয়। জবাই করা পাখিগুলো মাটিচাপা দেওয়া হয়।

অভিযানে অংশ নেন কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি প্রভাষক হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, পরিবেশকর্মী হাসান ইমাম, সাংবাদিক আব্দুর রশিদ প্রমূখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চলনবিলের দুর্গম এলাকায় অর্ধশত ফাঁদ ও ২০টি পাখি উদ্ধার

আপডেট টাইম : ০৭:২৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০