ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

সাকিবের করোনা নেগেটিভ, মাহমুদউল্লাহর পজিটিভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্রিকেটার সাকিব আল হাসানের করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে। তবে দুঃসংবাদ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি করোনা পজিটিভ হয়েছেন। হোয়াটসঅ্যাপ বার্তায় জাতীয় দলের স্পিন অলরাউন্ডার রাইজিংবিডিকে করোনা টেস্টের ফল নিশ্চিত করেছেন।

শুক্রবার ভোর রাত ২টায় কাতার এয়ারওয়েজের একটি বিমানে ঢাকায় আসেন নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া সাকিব। যুক্তরাষ্ট্র থেকে করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। নিয়ম অনুযায়ী এখানেও টেস্টের আগে কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল তার। কিন্তু সেদিন সকালে ১১টার পর সাকিবকে দেখা যায় গুলশানে একটি সুপারশপ উদ্বোধনে।

শনিবার বিকেলে নিজ বাসভবনে করোনা পরীক্ষার নমুনা দেন সাকিব। রাতেই করোনা নেগেটিভ ফল পেয়ে যান বিশ্বসেরা অলরাউন্ডার। সামনেই শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট। এজন্য ক্রিকেটারদের ফিটনেস টেস্ট দিতে হচ্ছে। সাকিবের ফিটনেস টেস্ট হবে ৯ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টার ভেতরে।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে ১০ নভেম্বর মাহমুদউল্লাহ রিয়াদের পাকিস্তানে যাওয়ার কথা ছিল। সেজন্য করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণের আগে ধাক্কা খেলেন। করোনা পরীক্ষায় পজিটিভ এসেছেন তিনি। পিএসএলে অংশগ্রহণের সুযোগ নেই। মাহমুদউল্লাহকে থাকতে হচ্ছে আইসোলেশনে। পিএসএলে মাহমুদউল্লাহকে নিয়েছিল মুলতান সুলতান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

সাকিবের করোনা নেগেটিভ, মাহমুদউল্লাহর পজিটিভ

আপডেট টাইম : ১০:২৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০